নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে আইন শৃংখলা বাহিনীর মাসিক সভা অনুষ্ঠিত

সোমবার (১২ আগষ্ট) সকাল সাড়ে এগারোটায়

উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভা 

নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী বলেন- অবৈধভাবে জমি দখল, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক সহ সকল অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীকে সাথে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদেরকে রুখে দেওয়া হবে প্রয়োজনে যদি করতে না পারি এই পদ থেকে সরে যাব। পাশাপাশি মাদক-মানব পাচার, রোহিঙ্গা অনুপ্রবেশ, ভুমিদস্যুতার বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যত শক্তিশালী হোক ছাড় দেয়া হবে না।এতে তিনি স্থানীয় জনপ্রতিনিধি সহ জনসাধারণের সহযোগিতা কামনা করেন। 


এ সময় টেকনাফ ২ বিজিবি ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ বলেন- দুর্বৃত্ত, অপরাধীরা যে দলের হোক না কেন অপরাধ করলে আমরা তার বিপক্ষে যাব। 


সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমেদ, টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ, টেকনাফ কোস্ট গার্ডের স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট রাগিব তানজুম স্বর্ণাভ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ সাফকাত আলী, টেকনাফ মডেল থানার (ওসি) মুহাম্মদ ওসমান গনি সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, জন প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ স্থানীয় সংবাদকর্মীরা। 


সভা শেষে দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী।

Tag
আরও খবর