নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মিয়ানমার থেকে গুলি এসে পড়ছে টেকনাফ সীমান্তের ঘরবাড়িতে

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকাগুলোতে। রোববার (২৮ জুলাই) টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তে গুলিবর্ষণ ও মর্টার শেলের বিস্ফোরণ শব্দ ভেসে আসে।


এ ছাড়া বাংলাদেশের ভেতরে কয়েকটি গুলি পড়ার খবরও পাওয়া গেছে। এতে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।


বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন ঢাকা পোস্টকে বলেন, আজ ভোর থেকে সীমান্তে ফের গুলাগুলির শব্দ শুনা যায়। এতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। কিছুদিন আগে কয়েকটি গুলি এপারে (বাংলাদেশ) এসে পড়ে। আজ রোববারও দুইটি গুলি এসে পড়ার খবর পেয়েছি।


সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজ ভোর থেকে ব্যাপক গুলিবর্ষণ ও মর্টার শেলের বিস্ফোরণের শব্দ শুনা যায়। তবে এটা প্রতিদিনের ঘটনা।


জসিম মাহমুদ নামক শাহপরীর দ্বীপের এক বাসিন্দা বলেন, প্রতিদিনের মতো আজকেও কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনা যায়। কয়েকটি গুলি এপারে এসে পড়ার কথা কয়েকজন থেকে শুনেছি।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, শাহপরীর দ্বীপে কয়েকটি গুলি পড়ার কথা শুনেছি। তবে এখনো পর্যন্ত বিজিবি থেকে কোনো কিছু জানা হয়নি।


এই বিষয়ে জানতে টেকনাফ-২ বিজিবির সঙ্গে যোগাযোগ করলেও তারা সাড়া দেননি

Tag
আরও খবর