নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে সড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে মিজানুর রহমান (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।


শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের স্কুল সড়কের পশ্চিমে রেঞ্জ অফিস সংলগ্ন এলাকা থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়।


নিহত মিজানুর রহমান উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুখালী চেকপোস্ট এলাকার মো. ইউছুপের ছেলে।


স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নিহতের স্বজনরা জানান, মিজানুর রহমান রাতে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে খবর আসে মিজানের লাশ হোয়াইক্যং বাজারের পশ্চিম পাশে ফরেস্ট অফিসের সামনে পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।


হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত সিরাজী জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর