নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফ সীমান্তের ওপারে বিস্ফোরণ, কাঁপছে এপার

ওপারের মিয়ানমার রাখাইন সীমান্তে একের-পর এক থেমে থেমে মর্টারশেলের ফায়ার ও হেলিকপ্টার থেকে ছুঁড়া হচ্ছে গোলা। এ ফায়ারের বিকট শব্দে এপারের টেকনাফ সীমান্ত কাঁপছে।


মঙ্গলবার ( ২৫ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ সীমান্ত জেটিঘাটের ওপার থেকে ব্যাপক আকারে এ বিকট শব্দ ভেসে আসতেছে। বিষয়টি জানিয়েছেন জেটিঘাটের বাসিন্দা মো. কাদের।


তিনি জানান,গত কয়েকমাস ধরে মর্টারশেল ও গুলি’র শব্দে টেকনাফ জেটিঘাট এলাকায় বসে থাকা যায়না,তবুও কাজের প্রয়োজনে অবস্থান করছি।তবে মাঝখানে কিছুদিন ফায়ার বন্ধ ছিল।আজ মঙ্গলবার সকাল থেকে মিয়ানমার রাখাইনের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া,কাউয়ার বিল, প্যারানপুর গ্রাম থেকে এ ফায়ারের শব্দ টা বেশি আসতেছে।সন্ধ্যা পযর্ন্ত এ শব্দ শোনা যাচ্ছে। মাঝে মধ্যেই দেখা যাচ্ছে হেলিকপ্টার থেকে ছুঁড়া হচ্ছে গোলা।


টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান জানান,মিয়ানমার রাখাইনের ঘটনায় এপারের কৃষক,শ্রমিক ও জেলে সহ নাফনদী ও সাগর নির্ভরশীল মানুষ কস্টে জীবন-যাপন করছেন। দিনের -পর দিন ওপারের গোলাগুলির ঘটনায় তারা ঠিকমত কাজে যেতে পারে না।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান,স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি সকালে আবারও থেমে থেমে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ এপারে শোনা যাচ্ছে। সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে।


সীমান্তের একাধিক সূত্র জানায়, টানা সাড়ে তিন মাস ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। সম্প্রতি মংডু টাউনশিপের উত্তর ও দক্ষিণ-পশ্চিম দিকে দুটি শহরসহ, সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৪টি সীমান্তচৌকি, রাচিডং-বুচিডং টাউনশিপের বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মি। এখন মংডু শহর দখলের জন্য লড়ছে তারা।


Tag
আরও খবর