নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মিয়ানমারে বিস্ফোরণ, বিকট শব্দে কাঁপছে টেকনাফের ২৭ গ্রাম

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে সীমান্ত উপজেলা টেকনাফের ২৭ গ্রাম। দিনরাত এই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে রাখাইন রাজ্যের মংডু শহরের দক্ষিণ–পশ্চিমের গ্রামগুলোতে দেখা মিলছে আগুনের ধোঁয়ার কুণ্ডলীও। সব মিলিয়ে চরম অস্বস্তিকর জীবন অতিবাহিত করছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।

টেকনাফ সীমান্ত এলাকার লোকজন ও জনপ্রতিনিধিদের দেয়া তথ্যমতে, গত ১৮ জুন সকালে ওপার থেকে মর্টার শেল ও শক্তিশালী গ্রেনেড বিস্ফোরণের শব্দ ভেসে আসতে শুরু করে।

যা ২২ জুন সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে অব্যাহত রয়েছে। এতে টেকনাফ উপজেলার পৌরসভা, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নের নাইট্যংপাড়া, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া, পল্লানপাড়া, অলিয়াবাদ, কুলালপাড়া, খাংকার ডেইল, টেকনাফ সদরের ডেইলপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া, সাবরাং পানছড়িপাড়া, সিকদারপাড়া, মগপাড়া, আচারবনিয়া, ঝিনাপাড়া, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া, উত্তরপাড়া ও মিস্ত্রিপাড়াসহ অন্তত ২৭ গ্রামের ঘরবাড়ি কাঁপছে।

সাবরাং এলাকার সাবেক জনপ্রতিনিধি শফিক মিয়া ও স্থানীয় মেম্বার মোহাম্মদ শরিফ বলেন, ‘গেল শুক্রবার মাঝরাত থেকে শনিবার সারাদিন তিনি প্রায় ৫০ থেকে ৬০ টি মর্টার শেলের শব্দ শোনা গেছে। কয়েক মাসের বেশি সময় ধরে সীমান্তে এমন বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। ঘটনাগুলো মিয়ানমারের হলেও বিস্ফোরণের শব্দে কাপঁছে এপার। তাই এলাকার মানুষ ভালোভাবে ঘুমাতে পারছে না। দিনে খানিক স্বাভাবিক হলেও রাতের বেলায় বিকট শব্দে আতঙ্কে থাকে মানুষজন।’

সীমান্তে বসবাস করা লোকজন জানান, টেকনাফের নাফ নদের পূর্ব পাশে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া গ্রাম। ওই সব এলাকায় মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘরবাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। আগুন দেওয়া বাড়িঘরের অধিকাংশের মালিক রোহিঙ্গা নাগরিকরা।

রোহিঙ্গাদের উল্লেখযোগ্য অংশ নাফ নদ অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা চালাচ্ছে বলে খবর রয়েছে। তবে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থায় আছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড বাহিনী। গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদ ও সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি রাখাইন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘এটি মিয়ানমারে অভ্যন্তরীণ ব্যাপার হলেও এপারের মানুষ শান্তিতে থাকতে পারছে না।’ তিনি বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে বলে জানান।

Tag
আরও খবর