নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে পাগলা কুকুর আতংক ; মা ছেলে সহ আরও ০৩ জন আহত

পাগলা কুকুরের কামড়ে টেকনাফে মা ছেলে সহ একই দিনে ৩জন আহত হয়েছে।


আজ ২০জুন( বৃহস্পতিবার) বিকালে টেকনাফ সদরের কচুবনিয়া এলাকার মো. ইসলামের স্ত্রী খাতিজা বেগম (৪৭) ও তাঁর পুত্র মো. আদিল (১৯) কে পাগলা কুকুর কামড়িয়ে মারাত্মকভাবে আহত করে। আহত অপর একজনের নাম জানা যায়নি।



আহত অবস্থায় তাঁদেরকে টেকনাফ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন।


জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী সৈকত হোসেন জানান, ❝আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুকুরে কামড়ানো অবস্থায় ২জন রোগী আসেন, ওনারা সম্পর্কে মা ছেলে হন। ছেলের অবস্থা কিছুটা খারাপ। তাদেরকে ভ্যাক্সিন দেওয়ার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদেরকে সিডিউল লিখে দেওয়া হয় এবং অবশিষ্ট ভ্যাক্সিন টেকনাফ সদর হাসপাতালে এসে নেওয়ার জন্য বলা হয়েছে।❞


স্থানীয় কচুবনিয়া এলাকার বাসিন্দা খোরশেদ আলম জানান, মা-ছেলেকে কামড় দেয়ার পর এলাকার লোকজন লাঠি-সোঠা নিয়ে পাগলা কুকুরটাকে ধাওয়া করে। এসময় কুকুরটা লোকজনের হামলায় আহত হয়ে পালিয়ে যায়।



স্থানীয়দের ধারণা এই যে, একটি কুকুরই কিন্তু সব দিকে আতঙ্ক ছড়াচ্ছে। কুকুরটি পাগল হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, সামনে যাকে পাচ্ছে তাকে কামড় দিয়ে পালাচ্ছে। কুকুরটিকে এখনো শনাক্ত করা যায়নি। যার কারণে, সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে কুকুরটিকে শনাক্ত করার দাবি জানান।


উল্গলেখ্য গত ১৭জুন একদিনে ১৭জনকে পাগলা কুকুর কামড়িয়ে আহত করে। তন্মধ্যে, ২জনের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। অপর ১৫জন বাসায় চিকিৎসা নেওয়ার পাশাপাশি অবশিষ্ট ভ্যাক্সিন টেকনাফ সদর হাসপাতালে এসে নিচ্ছে। আজকের ৩জনসহ ২০জনের বেশি মানুষ একই কুকুরের কামড়ে আক্রান্ত হয়।


এদিকে একের পর এক কামড়ের ঘটনায় টেকনাফে পাগলা কুকুর আতংক দেখা দিয়েছে।

Tag
আরও খবর