নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সেন্টমার্টিন থেকে ফেরার পথে মিয়ানমারের ছোঁড়া গুলিতে যুবক গুলিবিদ্ধ

সেন্টমার্টিন দ্বীপ থেকে ট্রলার নিয়ে ফেরারপথে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আলী জোহার নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তবে ট্রলারের বাকিরা অক্ষত আছেন।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় টেকনাফ সেন্টমার্টিন রুটের শাহপরীর দ্বীপের কাছে এই ঘটনা ঘটে। আহত আলী জোহার বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আলী জোহার রোহিঙ্গা। তিনি উখিয়ার রোহিঙ্গা ৩ নম্বর ক্যাম্পের জি-৮৪ ব্লকের বাসিন্দা। পেশায় তিনি রাজমিস্ত্রী। তিনি ভবনের কাজ করার জন্য সেন্টমার্টিন দ্বীপে গিয়েছিলেন। সেখান থেকে একমাস পর ফেরার পথে এই ঘটনা ঘটে।

তিনি জানান, বৃহস্পতিবার সেন্টমার্টিন থেকে চারটি ট্রলারে করে দ্বীপে আটকা পড়া লোকজনকে নিয়ে আসা হয়। কিন্তু তারা সেই ট্রলারগুলোতে উঠতে পারেননি। পরে ২৫ থেকে ৩০ জন একজোট হয়ে একটি কাঠের ট্রলার ভাড়া করে রওনা দেন। শাহপরীর দ্বীপের পশ্চিমপাশ থেকে কূলে উঠার কথা থাকলেও ট্রলারের মাঝি সেটা না মেনে তাদেরকে নিয়ে শাহপরীর দ্বীপের পূর্বপাশের ঘাটের দিকে।

ওই সময় মিয়ানমার থেকে দুটি ট্রলার বের হয়ে সীমানার কাছাকাছি এসে তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। সেই গুলি এসে লাগে তার ডান পায়ে।

আলী জোহার জানান, গুলিবিদ্ধ হওয়ার পর তিনি অজ্ঞান হয়ে যান। পরে ট্রলারের অন্যান্যরা তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

এদিকে টেকনাফ থানার ওসি ওসমান গনি জানান, বৃহস্পতিবার বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদের মালিকাধীন ৪ টি ট্রলারে করে প্রায় ২৫০ জন মানুষ এসেছিলো। ওই ট্রলারগুলোতে গোলাগুলির ঘটনা ঘটেনি। এরপর প্রশাসনকে না জানিয়ে কেউ এসে থাকলে সেটা তার জানা নেই বলে জানান তিনি। তবে তিনি খোঁজ নিবেন বলে দাবী করেন।

এদিকে টেকনাফ সেন্টমার্টিন রুটের নাফনদীতে ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে একের পর এক গুলি ছোঁড়ার কারণে বন্ধ রয়েছে ট্রলার চলাচল। সর্বশেষ বৃহস্পতিবার মেরিন ড্রাইভের মুন্ডারডেইলে ৪টি ট্রলারে করে দ্বীপের বাসিন্দারা যাতায়াত করে। এরপর আজ শুক্রবার দুপুরে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে পণ্যবাহী জাহাজ গেছে সেন্টমার্টিনের উদ্দেশ্যে। সেই জাহাজে করে গেছে দ্বীপের বাসিন্দা ও সেখানে কর্মরত কর্মকর্তা ও বিভিন্ন বাহিনীর সদস্যরা।

Tag
আরও খবর