নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে বিটার উদ্যেগে সেবা প্রদানকারীদের অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

German Federal Foreign Office(GFFO) এর অর্থায়নে এবং Plan International Bangladesh এর কারিগরী সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা বিটা (বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস) কর্তৃক পরিচালিত Joining Forces For Child Protection In Emergencies (JFCPiE) প্রকল্পের সরকারি- বেসরকারী সেবা প্রদানকারীদের অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।


১২জুন সকাল ১১টার সময় টেকনাফ উপজেলা মিলনায়তনে সমমনা সরকারি-বেসরকারী সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিবর্গের সাথে অভিজ্ঞতা ও শিখণ বিনিময় শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়।


উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আদনান চৌধুরী।


টেকনাফ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো: খুরশেদ আলম এর সভাপতিত্বে আলোচনায় শুভেচ্ছা বক্তব্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিবিসিপি স্পেশালিষ্ট জর্নাদন কর্মকার প্ল্যান এর সহায়তায় বিটা গত দুই যাবত শিশু সুরক্ষা বিষয়ক প্রকল্পের অধীনে আজকের আয়োজনে উপস্থিত সকলকে প্ল্যান ও বিটার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।


তিনি আরো বলেন-আজকের অভিজ্ঞতা বিনিময় সভার মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পের কাজের প্রভাব ও ভবিষ্যৎ করণীয় গুলোকে চিহ্নিত করার লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি আপনাদের মূল্যবান আলোচনা ও মতামতের মাধ্যমে কাজের প্রভাব গুলো আমরা খুঁজে পাবো এবং আজকের কর্মসূচী সফলতা লাভ করবে।


প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ আলম পাওয়ার পয়েন্ট পেজেন্টেশান এর মাধ্যমে প্রকল্প কার্যক্রম সম্পর্কিত তথ্য উপস্থাপন শেষে আলোচনা পর্ব উম্মুক্ত করেন। উম্মুক্ত আলোচনা পর্বে টেকনাফ পৌরসভার ০৫ নং ওয়ার্ডের সিবিসিপি কমিটির সদস্য সৈয়দ নুর বলেন- বিটা এই প্রকল্পের মাধ্যমে শিশু শ্রম, বাল্য বিয়ে, মাদক, তথা শিশুর ঝুঁকির ক্ষতিকর দিক নিয়ে কাজ করেছে। ভবিষ্যতেও এখানে এই বিষয়ে কাজ করার গুরুত্ব রয়েছে। বাহারছড়া ইউনিয়নের ভ্যাকসিনেশান প্রশিক্ষণার্থী মো: হামিদ বলেন-বিটার সহায়তায় আমি ভ্যাকসিনেশান বিষয়ক প্রাথমিক প্রশিক্ষণ পেয়েছি এবং পরবর্তিতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সহায়তায় কৃত্রিম প্রজনন এর ৬ মাস মেয়াদী ডিপ্লোমা কোর্স করে একজন দক্ষ ভ্যাকসিনেটর হিসেবে বাহারছড়া ইউনিয়নে কাজ করছি।


সিবিসিপিসি সদস্য খুরশিদা বেগম বলেন- বিটার কাজের সাথে যুক্ত থেকে শিশুদের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। প্রায় ৩০ জন শিশুকে বিটার সহায়তায় পুনরায় স্কুলে ভর্তি করাতে সক্ষম হয়েছি।


উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম বলেন- শিশু সুরক্ষা মানে শিশুর জন্য ভালো হয় এমন কিছু করা। শিশু সুরক্ষাকে বিবেচনায় রেখে লাইভলীহুড কার্যক্রম গুলোকে আরো দৃশ্যমান করতে বিটাকে সরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করলে প্রকল্পের কার্যক্রম আরো সফলতা পাবে। তিনি আরো বলেন-উপজেলায় সেবা নিতে আসা মায়েদের শিশুদের বুকের দুধ পান করানোর জন্য কোন নিরাপদ স্থান নেই। বেসরকারি উদ্যোগে উপজেলার ভিতরে একটি ব্রেষ্ট ফিডিং কর্ণার করা যেতে পারে। এছাড়া উপজেলার অভ্যন্তরে শিশুদের জন্যও একটি সিএফএস করা যেতে পারে। টেকনাফ উপজেলায় বর্তমানে শিক্ষার হার প্রায় ২৭%। সকল শিশুকে স্কুলগামি করার জন্য আমাদের সকলকে আরো বেশি অগ্রনী ভূমিকা পালন করতে হবে।


বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন- বিটা বিগত দুই বছরের তাদের প্রকল্পের কার্যক্রমে বাহারছড়া ইউনিয়ন পরিষদকে বিভিন্নভাবে সম্পৃক্ত করেছে। তাদের কার্যক্রম সম্পর্কে জনপ্রতিনিধি হিসেবে আমি অবগত ছিলাম। আশা করছি ভবিষ্যৎ কাজেও তারা আমাদেরকে সম্পৃক্ত করে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবে।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন- শিশু সুরক্ষার জন্য মায়েদেরকে বেশি করে সচেতন করতে হবে। শিশু সুরক্ষাকে কেন্দ্র করে যেসব আয়বৃদ্ধিমুলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে সেগুলোকে আরো স্থায়িত্বশীল করতে হবে।


সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তরের সাথে আরো বেশি সমন্বয় এর উপর গুরুতারোপ করেন। প্ল্যানের সহায়তায় বিটার কার্যক্রমের মাধ্যমে শিশু সুরক্ষায় পরিবর্তন এসেছে জেনে আমি খুবই আনন্দবোধ করছি। সর্বোপরি তিনি বিটা ও প্ল্যানকে তাদের কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান এবং কাজের ধারাবাহিকতা প্রত্যাশা করেন।

সভাপত্বির বক্তব্যে সমাজসেবা কর্মকর্তা বলেন উপক‚লীয় এলাকায় কাজের পরিমাণ বাড়াতে হবে। বিশেষ করে বাহাড়ছড়া, সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপ এর মতো উপক‚লীয় এলাকায় শিশু সুরক্ষার কার্যক্রম চাহিদার তুলনায় কম বলে সেই সব স্থানে কাজের পরিকল্পনা করার জন্য প্ল্যান ও বিটার দৃষ্টি আকর্ষণ করেন।


আলোচনা পর্বে আরোও বক্তব্য রাখেন- বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, স্কুল শিক্ষক, কিশোর-কিশোরী, সহকারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা তথ্য ও সেবা অফিসার, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা ও এ্যাসিসটেন্ট সাব-ইন্সপেক্টর লামা থুই মারমাসহ অন্যান্য প্রতিনিধিগন।


প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কেইস ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট খালেদ চৌধুরী সমাপনী বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থাপিত সকল মতামত ও দিক নির্দেশনা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সহায়ক হবে বলে আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিজ্ঞতা বিনিময় ও শিখন বিষয়ক সভার সমাপনী ঘোষনা করেন।

Tag
আরও খবর