নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে সাজাপ্রাপ্তসহ চার আসামী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের নাটমুড়াপাড়া, হ্নীলা বাজার এবং টেকনাফ বাজার এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত চারজন আসামী গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৩ জুন) গভীর রাতে র‌্যাব-১৫, সিপিসি-৩ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল আব্দুস সালামকে নাটমুড়াপাড়া এলাকা, নুরুল হামিদকে হ্নীলা বাজার এলাকা, নুরুল আমিন প্রকাশ তেঙ্গুয়াকে টেকনাফ বাজার এলাকা এবং মো. ইদ্রিস আলীকে একই এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার হ্নীলা নাটমুড়াপাড়া মৃত ওলা মিয়ার ছেলে গ্রেফতারকৃত মো. আব্দুস সালাম (৫৫) এর বিরুদ্ধে চট্টগ্রাম আকবর শাহ থানার মামলা নম্বর-১(৮)১৮, জিআর নম্বর-৩০৫/১৮, প্রসেস নম্বর-১০৭৮/২১, ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৯(খ) এর ১৯(১) মোতাবেক মামলা রয়েছে। সে মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী। একই গ্রামের হাজী ফজল করিমের ছেলে নুরুল হামিদের (২৫) বিরুদ্ধে চট্টগ্রাম আকবর শাহ থানার মামলা নম্বর-১(৮)১৮, জিআর নম্বর-৩০৫/১৮, প্রসেস নম্বর-১০৭৮/২১, ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৯(খ) এর ১৯(১) মোতাবেক মামলা রয়েছে। সে মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী। টেকনাফ পৌরসভা আলিয়াবাদ নুর মিয়ার ছেলে নুরুল আমিন প্রকাশ তেঙ্গুয়া (৩৬) এর বিরুদ্ধে চট্টগ্রাম লোহাগড়া থানার মামলা নম্বর-১৯(০২)১৬, জিআর নম্বর-৫৭/১৬, প্রসেস নম্বর-৪১৮/২২ ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৯(খ) এর ১৯(১) মোতাবেক মামলা রয়েছে। সে মাদক মামলায় ১০ বছরের সাজা ও ১০ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। টেকনাফ নাজিরপাড়া আব্দুল হাকিমের ছেলে মো. ইদ্রিস আলীর (৩৮) এর বিরুদ্ধে ঢাকা মতিঝিল থানার মামলা নম্বর-৭৫(৩)১২, দায়রা নম্বর-৫২৭/১৬, প্রসেস নম্বর-৬৯০৫/২১ মোতাবেক মামলা রয়েছে। সে মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী। তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ##

Tag
আরও খবর