নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে বসতবাড়ি থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১



কক্সবাজারের টেকনাফে এক বসত ঘর তল্লাশি চালিয়ে নগদ ৯৮ হাজার ৫৪০টাকা ও ৬০ হাজার পিস ইয়াবাসহ আসমা আক্তার (২২) নামে এক নারী মাদককারবারিকে আটক করেছে র‌্যাব।


আটক সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার মনির উল্লা স্ত্রী।


মঙ্গলবার(২৮ মে)এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।


তিনি জানান, সোমবার (২৭ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাবরাং ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ কাটাবুনিয়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যে র‌্যাব-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। ধৃতের অপর তিন সহযোগী কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তার বসত ঘরের খাটের নিচে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর ইয়াবা মজুদ রাখার কথা স্বীকার করে। পরে বস্তার ভেতর থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৯৮ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়।



জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আটক মাদক কারবারি দীর্ঘদিন ধরে তার স্বামীর যোগসাজশে ইয়াবা ব্যবসা করতো। এই চক্রটি বিভিন্নভাবে প্রশাসনের গতিবিধি পর্যবেক্ষণ ও সুযোগ বুঝে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ইয়াবার ছোট-বড় চালান দেশের অভ্যন্তরে নিয়ে আসতো। পাশাপাশি কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো বলে জানা যায়।


তিনি আরো জানান, উদ্ধারকৃত নগদ টাকা ও ইয়াবাসহ আটক এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Tag
আরও খবর