নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জোয়ারে ভেঙেছে সেন্টমার্টিন দ্বীপের চারপাশ, উড়ে গেছে গাছপালা-ঘরবাড়ি

ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে বেড়েছে সমুদ্রের পানি। জোয়ারের প্রবল তোড়ে ভেঙে গেছে সেন্টমার্টিন দ্বীপের চারপাশ, ক্ষতিগ্রস্ত হয়েছে শাহপরীর দ্বীপে পশ্চিম বাঁধের দেড় কিলোমিটার। ঝড়ো বাতাসে উড়ে গেছে দ্বীপ দুটির ৫০০ বাড়িঘর, ভেঙে গেছে অসংখ্য গাছপালা।


আজ সোমবার দুপুরে এসব তথ্য জানিয়ে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে সমুদ্রে পানির বৃদ্ধি পেয়েছে। এর কারণে দ্বীপের ডেইল পাড়া, পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়ার কিছু অংশ সমুদ্রে তলিয়ে গেছে। প্রায় ২০০ ঘরবাড়িসহ অসংখ্য গাছপালা ভেঙে গেছে। কিছু ঘরবাড়ি পুরোপুরি, কিছু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৫ মাছ ধরার ট্রলার ভেঙে গেছে। এখনও বাতাস বইছে, তবে জলোচ্ছ্বাস হয়নি। সকালে বৃষ্টি কমলেও বাতাসের গতি বেড়েছে।


দ্বীপের বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় এর প্রভাবে গত দুদিনে বৃষ্টি ও সমুদ্রের স্রোতে দ্বীপের কোনারপাড়া, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া ও উত্তরপাড়ায় ভাঙন ধরেছে। এতে দ্বীপের বসতি, কেয়াবাগান, নারিকেল বাগান, নিশিন্দা বাগানসহ গাছগাছালি ভেঙে পড়ে গেছে। এছাড়া দ্বীপের তীরে গড়ে ওঠা হোটেল-মোটেলেও ভাঙান ধরেছে। এ কারণে জরুরি ভিত্তিতে দ্বীপ রক্ষার দাবি জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।


সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নোমান বলেন, সমুদ্রে পানি বৃদ্ধির কারণে দ্বীপের কয়েকটি অংশে ব্যাপক ভাঙন ধরেছে। ২০০ বছর আগে এ দ্বীপে বাসিন্দা ছিল মাত্র ১৩ জন। বর্তমানে ৯ হাজারের বেশি মানুষ এখানে বসবাস করছেন। তার ওপরে গড়ে উঠেছে অবৈধ হোটেল-মোটেল। এর কারণে দ্বীপ দেবে গেছে। এই দ্বীপকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে চারদিকে বাঁধ দেওয়ার কোনো বিকল্প নেই।


এদিকে সাবরাংয়ে লবণ চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন টেকনাফর সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন। তিনি দাবি করেন, ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে শাহপরীর দ্বীপের পশ্চিমের বেড়ি বাঁধের একটি অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার এলাকায় সব মিলিয়ে ৩০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অসংখ্য সুপারি গাছ ভেঙে গেছে।


জানতে চাইলে টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী বলেন, ‘সকাল থেকে বৃষ্টি কমলেও বাতাস এখন টেকনাফ উপজেলায় বইছে। এতে সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপের ঘরবাড়ি ও গাছপালা ভেঙেছে। ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়া চিংড়ি ঘের ও লবণ চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tag
আরও খবর