নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

কক্সবাজারের টেকনাফে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।


সোমবার (২০ মে) রাতে শহীদ এটিএম জাফর আলম আরাকানের সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বাজারের দক্ষিণের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।


হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহত রাকিব মোহাম্মদ মনিরুল আজম (৫৪) টাঙ্গাইল জেলার ভুঁইয়াপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।


স্থানীয়দের বরাতে আবুল হোসাইন বলেন, রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বাজার সংলগ্ন দক্ষিণের ব্রিজ এলাকায় কক্সবাজারমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কের ওপর পড়ে গেলে ট্রাক চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে আরোহী রাকিবের মৃত্যু হয়।


এসআই বলেন, বিকেলে রাকিব রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন শেষ করেন। পরে রাত ৮ টার আগ পর্যন্ত মোচনী বাজার এলাকায় পরিচিতিদের সঙ্গে সময় কাটান। রাতে মোটরসাইকেল যোগে টেকনাফ উপজেলা সদরে ফেরার সময় এ ঘটনা ঘটে।


তিনি আরও বলেন, ‘বিকেলে টেকনাফের বিভিন্ন এলাকায় অল্প সময়ের বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের সময় কিছু পরিমাণ পানি মোচনী বাজারের দক্ষিণের ব্রিজের ওপর জমে থাকে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে বৃষ্টির জমে থাকা পানিতে পিছলে যায়। এতে মোটরসাইকেলটি সড়কের ওপর পড়ে ট্রাকচাপায় মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

Tag
আরও খবর