নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে র‌্যাবের অভিযানে ১০ বছরের সাজপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ১০ বছরের সাজা ও ১০ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার আলহাজ্ব জালাল আহম্মেদের ছেলে আবু বকর সিদ্দিক (৪৬)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, ঢাকা (ডিএমপি) যাত্রাবাড়ির থানার মামলা নং-৪১(৮)১৪, দায়রা মামলা নং-৬২/২২, প্রসেস নং-৭১৯/২৩, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(খ) মোতাবেক সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ আবু বকর সিদ্দিককে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী টেকনাফের হ্নীলা বাজার এলাকায় অবস্থান করছে।

সোমবার (৬ মে) রাতে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আবু বকর সিদ্দিক (৪৬) কে আটক করতে সক্ষম হয়।


তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর