নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ভাড়াবাসা তল্লাশী করে বালতি ভর্তি ই-য়া-বা-সহ রোহিঙ্গা আটক ; পলাতক-২

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের আভিযানিক দল ভাড়াবাসা তল্লাশী করে বালতি ভর্তি ৬০হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে। এই ঘটনায় স্থানীয় আরো দুইজন মাদক কারবারীকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।  


সুত্র জানায়,গত ২রা মে রাত সাড়ে ১১টায় টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির ১নং ওয়ার্ড লেংগুরবিল মিঠাপানির ছড়ার অলি মাইজ্যার ভাড়াটিয়া কবির আহমদের ভাড়া করা বসত-ঘরে অভিযান চালিয়ে শয়ন কক্ষে অবস্থিত একটি লাল রঙের ঢাকনাযুক্ত হাতওয়ালা প্লাস্টিকের বালতির ভিতর হতে ৬০হাজার পিস ইয়াবাসহ থাইংখালী ২নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত কালা মিয়ার পুত্র কবির আহমদ (৩২) কে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল হতে লেঙ্গুরবিল মিঠা পানির ছড়ার মৃত গোলাম হোছাইনের পুত্র শামসুল আলম (৪২) এবং আবুল হোছনের পুত্র মোহাম্মদ ফারুক (২৪) পালিয়ে যায়। 



টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় দায়েরকৃত মামলা নং-১১,তারিখ-০৩-০৫-২৪ইংমূলে ধৃত ব্যক্তিকে হাতেনাতে আটক ।এবং অপর দুইজনকে পলাতক আসামী করা হয়েছে। 


কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান,মাদক বিরোধী বিশেষ অভিযানে বালতি ভর্তি ইয়াবাসহ ধৃত ও পলাতক আসামীদের মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###

Tag
আরও খবর