নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গহিন পাহাড়ে এলাকাবাসী দুঃসাহসিক অভিযান টেকনাফে অপহৃত ৩ জনকে ৮ ঘণ্টা পর উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ে দুঃসাহসিক অভিযান চালিয়ে অপহরণের ৮ ঘণ্টা পর অপহৃত ৩ জনকে উদ্ধার করে এনেছে এলাকাবাসী। এসময় দেড় শতাধিক তরুণ-যুবক অংশ গ্রহণ করে পাহাড়ে অভিযান চালায়। তাদের অভিযান টের করতে পেরে অপহরণকারী দুর্বৃত্তরা পালিয়ে যায়।


বৃহস্পতিবার (২ মে) সকাল ১১ টার দিকে অপহৃতদের নিয়ে ফিরে আসে এলাকাবাসী।


অপহৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোছনী গ্রামের আশরাফ জামানের পুত্র নীর আহমেদ (৬০), হাবিবুর রহমান (৫৫) ও তার ছেলে নুর ফয়েজ (১৩)। তারা একই পরিবারের সদস্য।



এসময় অপহৃত হাবিবুর রহমান বলেন, তাদের শারীরিক নির্যাতন করা হয়েছে। মুক্তিপণ না দিলে প্রাণে মারার হুমকি দেয়। এলাকাবাসীর দুঃসাহসিক অভিযান দেখে পরে তাদের ছেড়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।


স্থানীয় ইউপি সদস্য মো. আলী অপহৃতদের উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে ৩ জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। রাতে ক্ষেত পাহারা দেওয়ার সময় তারা অপহরণের শিকার হন।


অভিযানে অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন কেউ তাদের সহযোগিতায় এগিয়ে আসেনি।


এর আগে বৃহস্পতিবার (২ মে) রাত ৩ টার দিকে তাদেরকে অপহরণ করা হয়।


জানা যায়, প্রতিদিনের মতো হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোছনী গ্রামের বাসিন্দা নীর আহমেদ, হাবিবুর রহমান ও তার শিশু ছেলে নুর ফয়েজ নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ও এপিবিএন অফিসের পশ্চিম পাহাড়ের পাদদেশে ধান ক্ষেত পাহারা দিচ্ছিলেন। এসময় রাত ৩ টার দিকে একদল দুর্বৃত্ত তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে।

Tag
আরও খবর