নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও গ্রেফতার পরেয়ানাভূক্তসহ আটক-৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া ও ঝর্ণাচত্ত্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী এবং একজন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


আটককৃতরা হলেন,মায়ানমার মংডু সুজেয়া ধলিয়াপাড়ার নুর আলমের ছেলে আফসার প্রকাশ ফয়সাল (২৫) (মায়ানমার নাগরিক),টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বড় হাবির পাড়া (ইউনুছ এর বাড়ি) এর বছির আহাম্মদের মেয়ে ও ইউনুছের স্ত্রী ফাতেমা খাতুন (৩৮) এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী টেকনাফ সদরের ৫নং ওয়ার্ড, মহেশখালিয়াপাড়ার মমতাজ মিয়ার ছেলে

নিজাম উদ্দিন (২০)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, রবিবার (২৮ এপ্রিল) রাতে

র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকার মোহাম্মদ ইউনুসের সেমিপাকা বসতঘরে মাদকদ্রব্যসহ কতিপয় মাদক ব্যবসায়ী ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল উক্ত ব্যক্তির বসতঘরের সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন পুরুষ ও একজন মহিলা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার বসতঘর তল্লাশী করে তার শয়ন কক্ষের খাটের নিচে থাকা কালো রংয়ের পলিথিন ব্যাগ থেকে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং মাদক বিক্রয়ের নগদ ৪ লক্ষ ৮৫ হাজার ৫০৫ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত পুরুষ মাদক কারবারী মায়ানমারের নাগরিক ও অবৈধভাবে অনুপ্রবেশ করে মায়ানমার থেকে মাদকদ্রব্য ইয়াবা বহন করে বাংলাদেশে নিয়ে আসে এবং ইয়াবা বিক্রয়ের জন্য সে ঐ বাড়িতে অবস্থান করছিল মর্মে জানায়। এছাড়াও তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহপূর্বক নিজেদের হেফাজতে মজুদ করে থাকে। পরবর্তীতে মজুদকৃত ইয়াবা আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে অত্যন্ত কৌশলে স্থানীয় এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

অপরদিকে একইদিনে টেকনাফ থানার জিআর নং-৭৩৯/২১, প্রসেস নং-১৬১৬৮/২১, ধারা-দ্রুত বিচার আইন ৪/৫ মোতাবেক গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামী নিজাম উদ্দিন (২০) কে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন ঝর্ণাচত্ত্বর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।


তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল এবং গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর