নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আবারও টেকনাফে এসে পড়লো গুলি

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ( এএ) ও আরো একটি বিদ্রোহী সশস্ত্র গ্রুপ, দেশটির সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন,এ সংঘাত থেকে কক্সবাজারের টেকনাফে আবারও একটি গুলি এসে পড়েছে।


মঙ্গলবার ( ২৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে টেকনাফের জাদিমুড়া সিআইসি অফিসের জানালায় এসে গুলিটি পড়েছে বলে জানা গেছে।


জানা গেছে,মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত থেকে থেমে থেমে মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দ আবারও টেকনাফের সীমান্তে ভেসে আসতেছে।এ ঘটনার জেরে গত রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের সিআইসি অফিসের জানালায় এসে একটি গুলি লেগে ছিদ্র হয়ে যায়।


হোয়াইক্যংয়ের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, রাতে চিংড়ী ঘের গেলে মিয়ানমারের ওপারে চলা গোলাগুলির শব্দের ভয়ে চিংড়ী ঘের থেকে চলে আসতে হয়েছে।গোলাগুলির বিকট শব্দে ঘেরে থাকতে পারি নাই।রাতভর থেমে থেমে গোলাগুলি হয়েছে।


হ্নীলা জাদিমুড়া ক্যাম্প-২৭ মাঝি নুর আহমদ বলেন,মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি থেকে এপারের ক্যাম্প -২৭ সিআইসি অফিসের জানালায় একটি গুলি এসে পড়ে ছিদ্র হয়ে যায়।


এ ঘটনার খবর পেলে আমরা সেখানে গিয়ে বিষয়টি দেখে ক্যাম্পের দায়িত্বরত সিআইসিকে অবগত করি।


উল্লেখ্য,এর আগে গত তিন মাস আগে মিয়ানমার রাখাইনের সংঘাত থেকে ঘুমধুম -উখিয়া ও টেকনাফ সীমান্তে এসে পড়েছিল মর্টারশেল ও গুলি।

Tag
আরও খবর