কক্সবাজারের ইনানীর নৌবাহিনী ঘাট থেকেও সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (৮ এপ্রিল) নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।
এর আগে মিয়ানমার সংঘাতে পর্যটকদের চলাচলের ঝুঁকি থাকায় টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। পরে কক্সবাজারের নৌবাহিনী ঘাট থেকে জাহাজ চলাচলের সিদ্ধান্তটি দেয়া হয়। তবে এবারে মিয়ানমারের সংঘাতের প্রভাব এখন সেন্টমার্টিনের দিকে ঝুঁকি বেশি হওয়ায় ঈদের পরদিন থেকে ইনানী নৌবাহিনী ঘাট থেকেও জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট জানান, প্রথমে টেকনাফ দমদমিয়া ঘাঁট থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ থাকলেও মিয়ানমারের সংঘাতের প্রভাব এখন সেন্টমার্টিনের দিকে বেশি। রাখাইনের ওই দিকটায় সংঘাতের খবর বেশি পাওয়া যাচ্ছে। সুতরাং পর্যটকবাহী কোন চলাচল করতে দিয়ে কোন ঝুঁকি নিতে চায় না প্রশাসন।
ইয়ামিন হোসেন বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোন ঘাট দিয়ে জাহাজ চলাচল করবে না।
১৮ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে
২০ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে
২২ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৪০ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪০ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে
৫৩ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭৭ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে