নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আবারও ভারী গোলার বিকট শব্দে কাঁপল টেকনাফ সীমান্ত

কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলা সংঘর্ষে মর্টার শেল ও গুলির তীব্র শব্দ শোনা যাচ্ছে। বেশ কয়েক দিনবন্ধ থাকার পর রোববার (৭ এপ্রিল) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে মর্টার শেলের শব্দে কেঁপে ওঠে সীমান্ত অঞ্চল। শব্দের তীব্রতায় আতঙ্ক দেখা দেয় সীমান্ত এলাকার লোকজনের মধ্যে।


সীমান্তে গোলার শব্দ পাওয়া যাচ্ছে নিশ্চিত করে উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুর কবির বলেন, সকাল থেকে সীমান্তে ভারী গোলার শব্দ পাওয়া যাচ্ছে। এতে সীমান্তের লোকজন ভয়ের মধ্যে আছেন।


স্থানীয় লোকজন জানান, কয়েক দিন বন্ধ থাকার পর আবারও রোববার ভোরে মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ শুরু হয়েছে। এতে হোয়াইক্যং সীমান্তের খারাংখালী, নয়াবাজার, মিনাবাজার, কানজরপাড়া, জিম্মখালী, উনচিপ্রাং, লম্বাবিল সীমান্তে মিয়ানমারের ভারী গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। এ ছাড়া ভারী গোলার শব্দের কারণে হ্নীলা, টেকনাফ পৌরসভা ও সাবরাং সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেছেন, সীমান্তের ওপার মিয়ানমার থেকে থেমে থেমে ভারী মর্টার শেলের শব্দ শুনতে পাই। এসব গোলার শব্দ এখন নিয়মিত ঘটনার মতো হয়ে দাঁড়িয়েছে।


হোয়াইক্যং সীমান্তে বসবাসকারী মোহাম্মদ ফারুক বলেন, কয়েক দিন বন্ধ থাকার পর ভোর থেকে আবারও ভারী গোলার শব্দ পাওয়া যাচ্ছে। সীমান্ত এলাকার লোকজন আতঙ্কে রয়েছে। মনে হচ্ছে মাটি খুঁড়ে কেউ নিয়ে যাচ্ছে।


টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলম বলেন, সীমান্তে গোলার শব্দ পাওয়া গেছে। অন্য দিনের তুলনার আজকের (রোববার) শব্দ বিকট।


এদিকে মিয়ানমারের মংডু ও বুথেডংয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফ নদে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা দিনরাত টহল দিচ্ছেন। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ও কোস্টগার্ড প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

Tag
আরও খবর