নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফের কাটাবুনিয়ায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান বিয়ার ও মদ জব্দ

কক্সবাজারের টেকনাফের কাটাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বিয়ার এবং মদ জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।


রবিবার (৭ এপ্রিল) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।


তিনি বলেন, রবিবার (৭ এপ্রিল) সকাল ১০ টায়

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড আভিযানিক দল বোটটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু বোটে অবস্থানরত মাদক চোরাকারবারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত বোটটি নিয়ে সাবরং এর কাটাবুনিয়া ঝাউবনের দিকে পালানো চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ড আভিযানিক দল উক্ত বোটটিকে ধাওয়া করলে চোরাকারবারীরা ঝাউবনের কাছে বোটটি রেখে দ্রুত পালিয়ে যায়। এরপর উক্ত বোটটি তল্লাশি চালিয়ে ৪৮০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ১১৬ বোতল গ্র্যান্ড রয়েল সিগনেচার মদ জব্দ করা হয়।


তিনি আরও বলেন, জব্দকৃত বিয়ার, মদ ও ইঞ্জিন চালিত কাঠের বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Tag
আরও খবর