নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ইয়াবা ও ২ কেজি ১২৮ গ্রাম আইস উদ্ধার

টেকনাফ ব্যাটালিয়ন পৃথক পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা ও ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে।

শনিবার (৬ এপ্রিল) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন মহেশখালিয়া পাড়া ঘাট ও নাজিরপাড়া মির্জারজোড়া নামক এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারির ফেলে যাওয়া পুটলা হতে এসব ইয়াবা ও আইস উদ্ধার করে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, মির্জারজোড়া নামক এলাকায় দুইজন ব্যক্তি দুইটি পুটলা হাতে নিয়ে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পুটলা ফেলে সাগরের দিকে নৌকা নিয়ে পালিয়ে যায়। এসময় পুটলা দুটি তল্লাশি করে ১লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়াও আরেকটি পৃথক অভিযানে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করার কথা জানিয়েছেন বিজিবি অধিনায়ক। তিনি বলেন, মিয়ানমার হতে সাগরপথে এ মাদক আসার খবর পেয়ে মহেশখালিয়া পাড়া ঘাট এলাকায় অবস্থান করে নৌকা হতে নেমে আসে এক যুবক। সেও বিজিবির অবস্থান বুঝতে পেরে হাতে থাকা পুটলা ফেলে গভীর সাগরে পালিয়ে যায়। পরে পুটলাটির ভিতর থেকে ২ কেজি ১২৮ গ্রাম আইস উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, অভিযানে কোন চোরাকারবারি গ্রেপ্তার না হলেও তাদেরকে সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Tag
আরও খবর