নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মিয়ানমারে সংঘাত: ভারী গোলার শব্দে টেকনাফে আতঙ্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এবং সামরিক বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত থেমে থেমে মর্টার শেল ও গুলির বিকট শব্দ শোনা গেছে এপারে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও সাবরাং সীমান্তে।


দুপুরে বিকট শব্দে আতঙ্কে উঠান থেকে ভয়ে তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকে পড়েন বলে জানান টেকনাফ পৌরসভার সীমান্তে বাসিন্দা নজরুল ইসলাম। তিনি বলেন, ‘দুপুরে বাড়ির উঠানে বসেছিলাম। হঠাৎ বিকট শব্দে মাটি কেঁপে ওঠে। পরে বুঝতে পারি, এটি মিয়ানমারের গোলার শব্দ, এপারে পাওয়া যাচ্ছে। পরপর দুটি বড় বিকট শব্দ পাওয়া যায়। এতে আমার মতো আশপাশের লোকজন আতঙ্কের মধ্যে আছেন।’


শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘দুপুরে দ্বীপে বিকট শব্দ পাওয়া গেছে। পরপর দুটি শব্দ শুনেছি। তখন আমি সীমান্ত সড়কের পাশে ছিলাম। মনে হয়েছে নাফ নদ কেঁপে উঠেছে।’


এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যংয়ের ইউপি সদস্য মো. শাহজালাল বলেন, ‘এপারে ভোর থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে মিয়ানমারের গোলার বিকট শব্দ পাওয়া গেছে। আবারও কয়েকদিন ধরে সীমান্তে থেমে থেমে গোলার শব্দ পাওয়া যাচ্ছে।’


এদিকে, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষের ঘটনায় টেকনাফের হোয়াইক্যং উত্তরপাড়া, লম্বাবিল, উনচিপ্রাং, কাঞ্জরপাড়া, হ্নীলা মৌলভিপাড়া, ওয়াব্রাং, ফুলের ডেইল, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া এলাকায় সীমান্তে ওপারে থেমে থেমে গুলি ও মর্টার শেলের শব্দ পাওয়া গেছে। হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের পূর্ব দিকে মিয়ানমারের শিলখালী, নাফপুরা গ্রামে গৃহযুদ্ধ চলছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় নাফ নদে বিজিবি ও কোস্টগার্ড টহল বৃদ্ধি করেছে।


রাতে গোলার শব্দ পাওয়া গেছে উল্লেখ করে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘ভোরে সীমান্তের ওপার মিয়ানমার থেকে থেমে থেমে ভারী মর্টার শেলের শব্দ শুনতে পাই। এসব গোলার শব্দ এখন নিয়মিত ঘটনার মতো হয়ে দাঁড়িয়েছে। কেননা, মিয়ানমারের গৃহযুদ্ধ চলছেই।’


হ্নীলা সীমান্তের বসবাসকারী মো. ইলিয়াস বলেন, ‘ভোর থেকে থেমে থেমে মিয়ানমারের ভারী গোলার শব্দ আমার বাড়ি থেকে পাওয়া গেছে। মাঝে মধ্যে ভারী শব্দে ভয়ে ঘুম ভেঙে যায়।’

Tag
আরও খবর