নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের রঙ্গিখালী এলাকার অস্ত্রবাজ সন্ত্রাসী চক্রের কুখ্যাত সদস্য এবং পৃথক দুটি অস্ত্র ও মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামী জালাল উদ্দিন ওরফে কালা বদাইয়াকে উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃত আসামি হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজীপাড়ার সৈয়দ হোসেনের ছেলে মোঃ জালাল উদ্দিন ওরফে কালা বদাইয়া (৩৬)।


কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩১ মার্চ) রাতে উখিয়া উপজেলার মরিচ্যা বাজার এলাকা থেকে অস্ত্র ও মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ জালাল উদ্দিন ওরফে কালা বদাইয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল। ধৃত ব্যক্তি রঙ্গিখালি এলাকার অস্ত্রবাজ সন্ত্রাসী চক্রের কুখ্যাত সদস্য। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ২০২২ সালে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা রয়েছে। উক্ত দুটি মামলায় সে পলাতক ছিল এবং একপর্যায়ে র‌্যাবের তৎপরতায় গতকাল তাকে গ্রেফতার করা হয়।


তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর