নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ফের স্কুল শিক্ষক অপহরণ

টেকনাফে এবার অপহরণের শিকার হলেন এক স্কুল শিক্ষক। অপহৃত রবিউল আলম টেকনাফের দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ।

শনিবার রাত ৮ টার দিকে বাপের বাড়ি যাওয়ার সময় টমটম গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড় নিয়ে যায় অপহরণকারীরা।

অপহরণের শিকার শিক্ষক রবিউল আলমের স্ত্রী বলেন, ‘রাত দেড় টার দিকে আমার স্বামীর মুঠোফোন নাম্বার থেকে কল দিয়ে অপহরণকারীরা ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

হাসিনা বেগম বলেন, ‘এতো টাকা আমি কোথায় পাবো? টাকা না দিলে ওরা আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।’

অপহৃত রবিউলের ভাই সাইফুল ইসলাম বলেন, ‘সর্বশেষ সকালে ফোন করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে ডাকাতরা। নয়তো আমার ভাইকে মেরে ফেলা হবে।

দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ডাকাদল অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষদের। চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। এভাবে তো চলতে পারেনা।

এদিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি জানান, আমরা পাহাড়ে অভিযান চালিয়ে যাচ্ছি। আশা করি উদ্ধার করতে পারবো।

Tag
আরও খবর