নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফ পাহাড়ে বন্যহাতির মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় লেদা পাহাড়ি এলাকায় ৭০-৮০ বছর বয়সী একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে। তবে তদন্ত করে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পাহাড়ে ওই হাতির মৃত্যু হয়।

টেকনাফ বনবিভাগের বিট কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, বয়সের কারণে হাতির মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। এটির বয়স ৭৫ থেকে ৮০ বছর হতে পারে। মৃত হাতির পোস্টমর্টেম করার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা জানান, ‘রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছে। মাসখানেক আগে হাতিটি ওই এলাকায় অবস্থান করছিল বলে রোহিঙ্গারা বলাবলি করতে শুনেছি। আজকে হাতির মৃত্যুর খবরে বন বিভাগের লোকজন এসে হাতিটি উদ্ধারের কাজ চালিয়েছে।’

Tag
আরও খবর