নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে ১০ জন অপহরণের ঘটনায় অপহরণকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং দক্ষিণ পাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে নবী সুলতান প্রকাশ নবীন এবং বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত হোছেনের ছেলে মো. ছলিম।


শুক্রবার (২৯ মার্চ) ভোরে সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।


জানা যায়, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে একটি টিম ভোররাতে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেন।



এর আগে বুধবার সকালে ১০ জনকে অপহরণ করা হয়েছিল। তারা মুক্তিপণ দিয়ে রাতে ছাড়া পান। তাদেরকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২২নং উনচিপ্রাং ক্যাম্পের দক্ষিণ পাশের পাহাড় থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে বলে দাবী করেন পুলিশ।


মুক্ত হওয়া অপহৃতরা হলেন, মো. আকতার হোসেন (২২), মো. কামাল হোসেন (১২), মো. আমির হোসেন (১৫), মো. সৈয়দ হোছন (৩০), মো. ফজল কাদের (৪৫), মো. নূর (১৩), মো. জুনায়েদ (১০), মো. সাকিল আহমেদ (১২), ফরিদ হোসেন (৩০), মো. ইসমাইল (২৭)।


গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


প্রসঙ্গত, এই ধরনের স্থানীয় কিছু দুবৃর্ত্তদের যোগসাজশে পাহাড়ি দুবৃর্ত্তরা কৃষকসহ সাধারণ মানুষকে অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য চালিয়ে জীবনযাত্রা ব্যাহত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে আসছিল।


Tag
আরও খবর