নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মুক্তিপণে ছাড়া পেলেন টেকনাফে অপহৃত ১০ যুবক

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে অপহরণের শিকার ১০ যুবক প্রায় ২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং রৈক্ষ্যং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে পাহাড়ে তাদের রেখে যায় অপহরণকারীরা।


ফেরত আসা অপহৃতদের পরিবার বলছে, মুক্তি পেতে তাদের প্রায় ২ লাখ টাকা দিতে হয়েছে। তবে পুলিশ বলছে, অপহৃতরা ফেরত এসেছে। কিন্তু মুক্তিপণের বিষয়টি তারা জানে না। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


মুক্তি পাওয়ারা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের করাচি পাড়া এলাকার বেলাল এর দুই ছেলে জুনাইদ (১২) ও মোহাম্মদ নুর (১০), একই এলাকার লেদুর ছেলে শাকিল (১৫), শহর আলীর ছেলে ফরিদ আলম (৩৫), নুরুল ইসলামের ছেলে আকতার (২৫), নাজির হোসেনের ছেলে ইসমাইল প্রকাশ সোনায়া (২৪) ও হোয়াইক্যং রৈক্ষ্যং এলাকার আলী আকবর এর ছেলে ছৈয়দ হোছাইন বাবুল (২৬), কালা মিয়ার ছেলে ফজল কাদের (৪০)। এর দুদিন আগে অপহৃত টেকনাফের হোয়াইক্যং রোজার ঘোনা এলাকার আমির হোসেনের ছেলে অলি আহমদ (৩২) ও কম্বনিয়া এলাকার ফিরুজের ছেলে নুর মোহাম্মদ (১৭) মুক্তিপণে ফিরে আসেন।


এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী বলেন, অপহরণের শিকার ব্যক্তিরা ফেরত এসেছেন। তবে কিভাবে ফেরত এসেছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।


অপহরণের শিকার শাকিলের পিতা লেদু মিয়া বলেন, রাতে ২০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর ছেলেকে ফেরত দিয়েছে অপহরণকারীরা। কষ্টের সময় মানুষের কাছ থেকে ঋণ করে টাকা দিয়ে ছেলেকে ছাড়াতে হয়েছে। ছেলের সঙ্গে বাকিরাও মুক্তিপণ দিয়ে ফেরত এসেছেন।


হোয়াইক্যং কানজর পাড়া এলাকার গ্রাম পুলিশ শেখ কবির জানান, আগের দুজনসহ অপহৃত দশজনকে অপহরণকারীরা মুক্তিপণে ফেরত দিয়েছে। তাদের কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে রৈক্ষ্যং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে ছেড়ে দেয় অপহরণকারীরা। পরে পরিবারের লোকজন গিয়ে তাদের উদ্ধার করা বাড়িতে নিয়ে আসেন। বুধবার সকালে পাহাড়ে কাজ করতে গেলে অপহরণের শিকার হন তারা।


এ বিষয়ে টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, অপহৃতরা ফিরেছেন। আমরা অপহরণকারীদের ধরতে কাজ করছি।

Tag
আরও খবর