নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে পৃথক অভিযানে ৩০হাজার ৫শ ইয়াবা নিয়ে ৩ রো-হি-ঙ্গা মাদক কারবারীসহ আটক-৪


টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৩০হাজার ৫শ পিস ইয়াবা নিয়ে ৩জন রোহিঙ্গাসহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।


সুত্র জানায়,গত ২২মার্চ রাত দেড়টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল টেকনাফ সদর ইউপির পূর্ব গোদারবিলের ছিদ্দিকের পশ্চিমমূখী ৪ রুম বিশিষ্ট সেমিপাকা ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বাড়ির মালিক মোহাম্মদ ছিদ্দিকের পুত্র মোহাম্মদ আবদুল্লাহ (২৬) কে আটক করতে সক্ষম হলেও আরো ২-৩ জন্য ব্যক্তি রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ এবং বসত-ঘর তল্লাশী করে ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।



অন্যদিকে সকাল পৌনে ৯টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ইউপির হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর পূর্বে তেচ্ছিব্রীজ বাজারের মেসার্স জয়নাল অটো ওয়ার্কসপ দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে উখিয়া কুতুপালং ক্যাম্পের ব্লক-এইচ/৩১ এর বাসিন্দা মৃত ফজল আহমদের পুত্র মোঃ শাকের (৩০), একই ঠিকানার মৃত জাফর আলমের পুত্র মোঃ সৈয়দ নুর (২৭) এবং মোঃ অলি হোছনের পুত্র মোঃ ইউনুছ (৩০) কে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃতদের দেখানো মতে ১০হাজার ৫শ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। 


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, পৃথক অভিযানে উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতাকৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। 

Tag
আরও খবর