নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ১৮হাজার ইয়াবা বোঝাই সিএনজিসহ মাদক কারবারী গ্রেফতার

টেকনাফে র‌্যাব-১৫ এর আভিযানিক দল অভিযান চালিয়ে ১৮হাজার ইয়াবা বোঝাই সিএনজিসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। 


সুত্র জানায়,গত ২১মার্চ (বৃহস্পতিবার) সকাল পৌনে ১০টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মাদক বিক্রয়ের জন্য অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউপির শামলাপুর বাজারের বটগাছ তলা চৌরাস্তায় অভিযানে যায়। এসময় র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে একজন সিএনজি চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ড করাচি পাড়ার রশিদ আহমদের পুত্র মোঃ ইউনুস (৩৩) কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সিএনজি চালক তার সিএনজির পিছনের সিটের নিচে ইয়াবা আছে মর্মে স্বীকার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ ও সিএনজি তল্লাশী করে সিএনজির পিছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা হতে ১৮হাজার পিস ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি (কক্সবাজার-থ-১১-৮০-৫৫) জব্দ করা হয়।  



কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। 

Tag
আরও খবর