নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হ্নীলায় ক্ষেত পাহারাকালে কৃষক পরিবারের ৫জন সদস্য অপহরণ করে ৩৫লক্ষ টাকা মুক্তিপণ দাবী

টেকনাফে হ্নীলা পশ্চিম পানখালী পাহাড়ি এলাকায় চাষাবাদকৃত ক্ষেত পাহারাকালে স্থানীয় কৃষক পরিবারের ৫জন যুবক,কিশোর ও শিশুকে অপহরণ করে নিয়ে গেছে স্বশস্ত্র পাহাড়ি দূবৃর্ত্ত দল। অপহৃতদের স্বজনের নিকট ফোন করে ৩৫লক্ষ টাকা মুক্তিপণ দাবী করছে অপহরণকারীরা। 


স্থানীয় সুত্রে জানা যায়,২১মার্চ রাতে হ্নীলা পশ্চিম পানখালীর ভিলেজার পাড়া সংলগ্ন শণখোলা এলাকায় বিভিন্ন ফসলের চাষাবাদকৃত ক্ষেত পাহারা দিতে যায় স্থানীয় আব্দুর রহিমের পুত্র মোঃ নুর (২২), ফকির মোহাম্মদের পুত্র রফিক (১৮), ছৈয়দ উল্লাহর পুত্র মোঃ শামীম (১৮), মোঃ শাহজাহানের পুত্র জিহান (১৭) এবং নুরুল আমিনের পুত্র আব্দুর রহিম। রাত শেষ হয়ে সকাল হলেও তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজনের মধ্যে ক্ষেত পাহারা দিতে যাওয়া ছেলেরা অপহরণের শিকার হয়েছে বলে সন্দেহ জাগে। জোহরের পর আব্দুর রহিমের বাড়িতে ফোন করে মোঃ নুর অপহরণের শিকার হয়েছে তাকে মুক্ত করতে ১৫লক্ষ টাকা মুক্তিপণ দাবী করা হয়। অবশিষ্ট ৪জনের জন্য জনপ্রতি ৫লাখ টাকা করে ২০লাখ টাকা মুক্তিপণ দাবী করে। এতেই ভোক্তভোগী পরিবার তাদের ছেলে অপহরণের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন মহলকে অবহিত করে। 



এদিকে দুপুরে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি আরো বলেন এই ধরনের অপতৎপরতা দমনে সরকারের উর্ধ্বতন মহল ও আইন-শৃংখলা বাহিনীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।  


স্থানীয় মহলের মতে,পাহাড়ে অবস্থানরত স্বশস্ত্র রোহিঙ্গা দূবৃর্ত্ত দলের সাথে পার্শ্ববতী গ্রামের চিহ্নিত কিছু অপরাধীদের সাথে যোগসাজশের কারণে এলাকার স্বচ্ছল কিছু লোককে টার্গেট করে অপহরণ করে নির্মম নির্যাতনের পর মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিচ্ছে। অনেক সময় মুক্তিপণ আদায়ে ব্যর্থ হলে খুনের ঘটনা ঘটছে। এই ধরনের অপতৎপরতা থেকে সাধারণ মানুষকে রক্ষা এবং পাহাড়ি এলাকায় অবাধে চাষাদের মাধ্যমে খাদ্য উৎপাদন সহজ করতে তাদের বিরুদ্ধে কঠোর অভিযানের দাবী উঠেছে।

Tag
আরও খবর