নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফের সাবরাং নয়াপাড়া বাজারকে পলিথিন মুক্ত করার লক্ষে প্রচারণা সভা ও লিফলেট বিতরণ

টেকনাফে যুবক-যুবতীদের নেতৃত্বে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাজারকে প্লাস্টিক ও পলিথিন মুক্ত করার লক্ষে প্রচারণা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে মঙ্গলবার (১৯ মার্চ) টেকনাফ সাবরাং ইউনিয়নের আলহাজ্ব নবী হোসেন উচ্চ বিদ্যালয়ে এক্টিভিস্টা টেকনাফের আয়োজনে এ্যাকশনএইড বাংলাদেশ ও শেড এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। শেড এফোরটি প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী বদিউল আলমের সভাপতিত্বে শেড প্রোগ্রাম অফিসার তাসলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এ্যাকশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার আরিফ ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর সোহরাব হোসেন, সাবরাং ইউপি সদস্য আবুল ফয়েজ, এ্যাকশনএইড বাংলাদেশের কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান, এ্যাকশনএইড বাংলাদেশের কো-অর্ডিনেটর লিজা।


বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, নয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, নয়াপাড়া বাজার কমিটির সদস্য ছৈয়দ আলম, এ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর শাহরিয়ার মাহবুব ধ্রুব।


এ্যাকশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার আরিফ ছিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে বলেন, পলিথিনের ব্যবহার অত্যন্ত ক্ষতিকর। তাই পলিথিনের ব্যবহার কমাতে হবে। নিজে সচেতন হয়ে অপরকে সচেতন করতে হবে। তাহলে পলিথিনের অবাধে ব্যবহার রোধ করা যাবে।

পাশাপাশি নয়াপাড়া বাজারকে প্লাস্টিক ও পলিথিন মুক্ত করতে হলে অত্র বাজারের ব্যবসায়ীদেরকেই প্রথমে উদ্যোগ নিতে হবে। এমনকি তা নিজেদের প্রয়োজনেই করতে হবে। উপকূলীয় অঞ্চল হিসেবে টেকনাফের পরিবেশকে রক্ষা করতে এর কোন বিকল্প নেই বলে তিনি জানান।


Tag
আরও খবর