নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি আটক

টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকা, ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ৮ ও ১৪ এপিবিএন কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত চারজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃতরা হলেন,উখিয়ার ৮নম্বর ক্যাম্পের/ডব্লিউ ব্লক-এ/২৯ এর বাসিন্দা জাফর উল্লাহর ছেলে রোহিঙ্গা রহিম উল্লাহ(৩৫), কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ব্লক-এ/১১ এর বাসিন্দা মো. রশিদের ছেলে আতাউল্লাহ(২২),উখিয়া ৮নম্বর ক্যাম্পের মেইন ব্লক-ডি, -৮/ডব্লিউ এর বাসিন্দা মোহাম্মদ প্রকাশ ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ প্রকাশ মাস্টার হাশিমুল্লাহ(২৯) ও টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ওয়াব্রাং এলাকার মো. সৈয়দ নুরের ছেলে সেলিম মিয়া (২৯)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,উখিয়া থানার মামলা নং-৩৪ তাং ৭/০২/২২, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৫৩ পেনাল কোড ১৮৬০ এবং জিআর নং-২৪৫/২২, ধারা-৩৬(১) এর ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক পলাতক আসামি গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে সোমবার (১১ মার্চ) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এবং ৮ ও ১৪ এপিবিএন কর্তৃক ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বর্ণিত মামলার পলাতক আসামি রহিম উল্লাহ(৩৫) (রোহিঙ্গা), আতাউল্লাহ(২২), (রোহিঙ্গা) এবং হাশিম উল্লাহ প্রকাশ মাস্টার হাশিমুল্লাহ(২৯), (রোহিঙ্গা) কে গ্রেফতার করতে সক্ষম হয়।


এছাড়া অপরদিকে, মঙ্গলবার (১২ মার্চ) ভোরে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের পৃথক আরেকটি অভিযানে টেকনাফ থানার মামলা নং-৮৮, তারিখ ২৬/০২/২০২২, জিআর নং-১৮৮/২২, প্রসেস নং-১৭৮৩১/২১, ১০(গ)/৪১ এর ৩৬(০১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক মাদক মামলার পলাতক আসামি সেলিম মিয়াকে টেকনাফ থানাধীন ওয়াব্রাং এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামীরা নিজেদেরকে সংশ্লিষ্ট মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে স্বীকার করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।


তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর