নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

মঙ্গলবার (১২ মার্চ) শুরু হচ্ছে রমজান মাস। অতীতের মতো এসময়ে ভাটা পড়তে পারে পর্যটক আগমন। তাই অঘোষিতভাবে এ দিনেই শেষ হচ্ছে পর্যটন মৌসুম। ফলে পর্যটক উপস্থিতি না থাকার কথা মাথায় নিয়ে সোমবার (১১ মার্চ) থেকে বন্ধ হচ্ছে কক্সবাজারের উখিয়ার ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল।


রোববার (১০ মার্চ) এমনটি ঘোষণা দিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।


এ নৌপথে চলাচল করা এমভি বারো আউলিয়া জাহাজের পরিচালক মাহাবুব হোসেন জানান, মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি গ্রামগুলোতে চলমান সংঘাতের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজগুলো চলাচল বন্ধ করেছিল প্রশাসন।


এরপরও পর্যটক সেবার কথা মাথায় নিয়ে উখিয়ার ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে কর্ণফুলি ও এমভি বারো আউলিয়া নামের দু’টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে আসছিল। সামনে রমজান উপলক্ষে পর্যটকের সংখ্যা কমে যাবে। প্রতিবছর এমনই হয়ে এসেছে।


তাই জাহাজ মালিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে সোমবার (১১ মার্চ) থেকে পর্যটকবাহী এ জাহাজ দু’টি ইনানী থেকে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশে আর ছেড়ে যাবে না।


তিনি আরও বলেন, আগের দিন এবং এরও আগে দ্বীপে থেকে যাওয়া পর্যটকদের নিয়ে এদিন জাহাজ দু’টি ইনানী নৌ-বাহিনীর জেটিঘাটে ফিরে আসবে। সোমবার থেকে জাহাজ আর চলাচল করবে না। তবে, রমজানের শেষে যদি পর্যটকদের চাহিদা থাকে তখন পুনরায় জাহাজ সেন্ট মার্টিন যাবে।


কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, প্রশাসনের পক্ষ থেকে জাহাজ চলাচল বন্ধে কোনো নির্দেশনা নেই। ব্যবসায়িক কারণে জাহাজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। পর্যটন সেবায় নিয়োজিত সকল মাধ্যমকে আমরা সব সময় সহযোগিতা দিতে সচেষ্ট রয়েছি।

Tag
আরও খবর