নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হ্নীলা চ্যাম্পিয়ন্স কাপ-২৪ইং ১ম আসরের প্রথম চ্যাম্পিয়ন থাইংখালী ফুটবল একাডেমী

হ্নীলা চ্যাম্পিয়ন্স কাপ-২০২৪ইং ফুটবল টূর্ণামেন্টের ১ম আসরে খারাংখালী ক্রীড়া পরিষদকে ১-০ গোলে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ট্রফি ঘরে তুলেছে উখিয়া উপজেলার থাইংখালী ফুটবল একাডেমী।


৮মার্চ (শুক্রবার) বিকাল সাড়ে ৪টায় টেকনাফ উপজেলার হ্নীলা উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে হ্নীলা চ্যাম্পিয়ন্স কাপ-২০২৪ইং ফুটবল টূর্ণামেন্টের ১ম আসরে ফাইনাল খেলা প্রধান রেফারী আবুল কাশেম কুতুবীর লম্বা বাঁশির মাধ্যমে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী ক্রীড়া পরিষদ এবং উখিয়া উপজেলার থাইংখালী ফুটবল একাডেমীর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়েরা ছন্দে ছন্দে আক্রমণ আর পাল্টা আক্রমণে মাঠে উপস্থিত দর্শকদের নজর কাড়তে সক্ষম হলেও কোন দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী মধ্যবিরতির ঘোষণা করেন। 



মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে আবারো ছন্দময় ফুটবল উম্মাদনায় উপস্থিত দর্শকেরা উত্তেজিত হয়ে উঠে। আক্রমণ আর পাল্টা আক্রমণ যেন কোন দলের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে মন্তব্য করাই যাচ্ছেনা। খেলা শেষ হওয়ার ৫মিনিট পূর্বে থাইংখালী ফুটবল একাডেমীর অতিথি খেলোয়াড় মোহাম্মদ সায়েম (১১) চমৎকার গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর প্রতিপক্ষের খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে আরো আক্রমণ এবং টান টান উত্তেজনা দেখা দিলেও দুভার্গ্যক্রমে সময় শেষ হওয়ায় গোল পরিশোধ করতে পারেনি। ফলে থাইংখালী ফুটবল একাডেমী এই টূর্ণামেন্টের প্রথম আসরের ১ম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান রেফারী ছিলেন জেলা রেফারীজ এসোসিয়েশনের সদস্য আবুল কাশেম কুতুবী, সহকারী রেফারী ছিলেন সুমন দে, আব্দুল শুক্কুর এবং ৪র্থ রেফারী ছিলেন কায়সার রশিদ লালু। খেলায় ধারা ভাষ্যকার ছিলেন রিদুওয়ানুল ইসলাম রিমন, কামরুল ইসলাম রাজু ও মোহাম্মদ রফিক। 


খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে একসভা টূর্ণামেন্ট পরিচালনা কমিটির যুগ্নআহবায়ত মোঃ রফিকুল ইসলাম মেম্বার সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হ্নীলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ক্রীড়াপ্রেমী মাহবুব মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহসভাপতি ফরহাদুজ্জামান, টূর্ণামেন্ট পরিচালনা কমিটির যুগ্নআহবায়ক জামাল সরওয়ার, সমন্বয়ক তারেক মাহমুদ রণী ও আনোয়ার হোসেন নয়ন। এছাড়া স্থানীয় ক্রীড়ামোদী, সাবেক খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের প্রত্যন্ত এলাকায় খেলা-ধূলার বিকাশ এবং ভালমানের খেলোয়াড় তৈরীতে এই ধরনের টূণৃামেন্ট আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।  



শেষে খেলায় সেরা গোলরক্ষক থাইংখালী ফুটবল একাডেমীর এস.কে বাপ্পী,ম্যান অব দ্যা ফাইনাল একই দলের সায়েম,সেরা গোলদাতা খারাংখালী ক্রীড়া পরিষদের সাকিব, সেরা খেলোয়াড় একই দলের জসিম মনোনীত হয়েছেন। উপস্থিত অতিথিবৃন্দ খেলায় রানার্স আপ এবং চ্যাম্পিয়ন দলের মধ্যে ট্রফি ও নগদ টাকা বিতরণ করেন। প্রথম বারের মতো আয়োজিত এই টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়ে থাইংখালী ফুটবল একাডেমী ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

Tag
আরও খবর