নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হ্নীলা ষ্টেশন হতে সিএনজি চালককে অপহরণের চেষ্টা ; থানায় অভিযোগ

হ্নীলা ষ্টেশন থেকে এক সিএনজি চালককে অপহরণের চেষ্টা করা হয়েছে। স্থানীয় জনসাধারণের সহায়তায় অপহরণ চেষ্টা প্রতিরোধ করা হয়েছে। এই ঘটনায় টেকনাফ মডেল থানায় নামীয় ৪জন ও অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে এজাহার দায়ের করা হয়েছে। 


বাদীর অভিযোগ সুত্র জানা যায়, ৫মার্চ বিকাল ৫টারদিকে টেকনাফ উপজেলার হ্নীলা বাসষ্টেশন হতে সিএনজি চালক পশ্চিম পানখালীর শামসু উদ্দিনের পুত্র এনায়েত উল্লাহ (৩০) কে একই এলাকার নুরুল আলমের পুত্র মুজাহিদুল ইসলাম ছোটন (২০), আনোয়ার ইসলাম বাপ্পী (৩০), হ্নীলা আশ্রয় কেন্দ্রের লালাইয়ার পুত্র নয়ন (২৫) এবং ঊলুচামরীর বাঁচা মিয়ার পুত্র আবু বক্কর (২৮) সহ আরো অজ্ঞাত ৩/৪জন মিলে অসৎ উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভিকটিমের শোর-চিৎকারে উপস্থিত লোকজন এগিয়ে এসে এনায়েত উল্লাহকে রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর ভিকটিমের বড় বোন জুলেখা খানম বাদী হয়ে উপরোক্তদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন। 



এই বিষয়ে অভিযুক্ত আনোয়ার ইসলাম বাপ্পী জানান, আজকের ঘটনার সময় আমি ছিলাম আদালতে ছিলাম। গত ৪দিন আগে জমি বিরোধের জেরধরে আমার গর্ভবতী স্ত্রী তসলিমাকে মারধর করে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর থানায় অভিযোগ দেওয়া হয়।বিষয়টি পুলিশ তদন্ত করতে আসার কথা ছিল। আমার ভাই পুলিশের অপেক্ষায় ছিল। ষ্টেশনে আমার ছোট ভাইয়ের সাথে এনায়েত উল্লাহর দেখা হলে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে বলে জানতে পেরেছি। এই ঘটনাকে অপহরণের চেষ্টা বলে চালিয়ে দিতে চাইছে।

Tag
আরও খবর