নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ থানাধীন পশ্চিম মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


আটককৃত মাদক কারবারি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম মহেশখালীয়াপাড়ার মো. শরিফের ছেলে দিল মোহাম্মদ (২৫)।


কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, শনিবার (৮ ডিসেম্বর) রাতে র‌্যাব-১৫, আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়াপাড়া এলাকায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পলায়নের চেষ্টাকালে গতিবিধি সন্দেহজনক হওয়ায় দিল মোহাম্মদ নামে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে সর্বমোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক বিক্রির নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং ১টি এন্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।



আটককৃত মাদক কারবারি বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ পথে পার্শ্ববর্তী সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে থাকে। পরবর্তীতে অবৈধ পথে আনয়নকৃত ইয়াবা টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করতো।



তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর