নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২লাখ ৬০হাজার ইয়াবা ও ১কেজি আইস উদ্ধার

: টেকনাফে ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং ও শাহপরীর দ্বীপ বিওপির জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ২লাখ ৬০হাজার ইয়াবা ও ১.০৫৯ কেজি ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করেছে। 


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন (বিজিবিএমএস) জানায়,গতকাল ১লা নভেম্বর রাত পৌনে ৮টারদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির চোরাচালান প্রতিরোধ টহল দলের জওয়ানেরা আচারবুনিয়া এলাকা দিয়ে মায়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে কয়েকটি উপদলে ভাগ হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলী অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর ৪জন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে সীমান্তের শূণ্য লাইন হতে পৌনে ২কিঃ মিঃ বাংলাদেশ অভ্যন্তরে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের কাঁধে থাকা ব্যাগগুলো মাটিতে পড়ে গেলেও চোরাকারবারীরা অন্ধকারে পার্শ্ববর্তী গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৪টি প্লাস্টিকের উদ্ধার করে। পরে ব্যাগ খুলে গণনা করে ২লাখ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। 



অপরদিকে রাত সাড়ে ৮টারদিকে শাহপরীরদ্বীপ বিওপির চোরাচালান প্রতিরোধ টহল দলের জওয়ানেরা জালিয়াপাড়া পয়েন্ট দিয়ে মায়ানমার হতে একটি মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি দলে বিভক্ত হয়ে বেড়িবাঁধ এবং জিও ব্যাগের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর একজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে সীমান্তের শূণ্য লাইন হতে জালিয়াপাড়া বেড়িবাঁধের দিকে আসতে দেখে টহলদল তাকে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন সে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা ব্যাগটি মাটিতে পড়ে যায়। পরে টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশী করে মাদক চোরাকারবারীর ফেলে যাওয়া ১টি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ১.০৫৯ কেজি ক্রিস্টাল মেথ বা আইস এবং ৬০হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। 


তিনি আরো জানান,পৃথক ২টি অভিযানে পালিয়ে যাওয়া চোরাকারবারীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং জব্দকৃত মাদক পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###

Tag
আরও খবর