নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফ থেকে প্রেস লেখা গাড়িতে ইয়াবা পাচার, আটক ২

টেকনাফ থেকে নিয়ে আসা ২০ হাজার ইয়াবাসহ একটি গাড়ি থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে চট্টগ্রামের চান্দগাও থানা পুলিশ।


গাড়িতে সংবাদপত্রের স্টিকার লাগিয়ে তারা ইয়াবা পাচার করছিলেন বলে পুলিশ জানিয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন ইরফানুল হক (৩২) এবং শাহেদুল ইসলাম ওরফে শাহেদ (২৯)।


চান্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, বুধবার রাত ৯টার দিকে এক কিলোমিটার যমুনা ক্লাবের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



ওসি জানান, গাড়িটিতে ‘ইনফো বাংলা’ স্টিকার লাগানো ছিল। পুলিশ রাস্তায় গাড়িটিকে থামার সংকেত দিয়েছিল।


কিন্তু এটি পালানোর চেষ্টা করায় আটক করে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা দুই জনের কাছ থেকে ২০ হাজার ইয়াবা জব্দ করে পুলিশ।


ওসি আরও বলেন, ‘পুলিশকে ফাঁকি দিতে তারা গাড়িতে সংবাদপত্রের স্টিকার লাগিয়েছিলেন।


জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসেন। আগেও তারা একইভাবে মাদক পাচার করে করেছেন।’

Tag
আরও খবর