নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফের নাজিরপাড়া সীমান্ত থেকে ১ লাখ ৩০ হাজার পিস ই*য়া*বা জব্দ করেছে বিজিবি : পালালো তিন পাচারকারী

টেকনাফের নাজিরপাড়া সীমান্ত থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।


টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার


বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল মহিউদ্দিন আহমদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২৭ নভেম্বর রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) জওয়ানরা সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবার এই চালান জব্দ করেছে। তবে এসময় পাচারকারীদের কাউকে আটক করতে সক্ষম হয়নি।



বিজিবি সূত্রে জানা যায় যে, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নের সীমানা নাফ নদীর আলুগোলা এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।


আনুমানিক ভোররাত পৌনে ৫টার দিকে টহলদল ০৩ জন ব্যক্তিকে লুঙ্গি দিয়ে মোড়ানো ৩টি থলে কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে আনুমানিক ১.২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বেড়ীবাঁধ অতিক্রম করে আলুগোলা এলাকার দিকে আসতে দেখে।



উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। এসময় তাদের কাঁধে থাকা ৩টি থলে মাটিতে পড়ে যায়।


পরবর্তীতে টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে মোড়ানো থলে হতে ০৩টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে।


উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।


পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় ০৬০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Tag
আরও খবর