নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মালেয়শিয়া যাওয়ার চেষ্টা কালে ৫৭ রোহিঙ্গাসহ ১ দালাল গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ৫৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় মোহাম্মদ ইয়াছিন নামে

এক দালালকে আটক করা হয়েছে। সে টেকনাফের মহেষখালী পাড়া এলাকার বাসিন্দা।


শুক্রবার রাত ৮ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দরগার ছড়ার মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত এলাকা থেকে ৫৭ রোহিঙ্গা কে উদ্ধার করা হয়। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। তার সবাই উখিয়া-টেকনাফের ক্যাম্পের বাসিন্দা।


এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘দালালদের খপ্পড়ে পরে অবৈধভাবে সাগরপথে একটি দল মালয়েশিয়া পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের খবরে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনিসহ পুলিশের একটি দল ওই এলাকা অভিযান পরিচালনা করে। এতে মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত এলাকায় জড়ো হওয়া নারী ও শিশুসহ ৫৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করে। এসময় শীর্ষ দালাল মো.ইয়াছিনকে আটক করা হয়।’


পুলিশের কাছে উদ্ধার মালয়েশিয়াগামী মোহাম্মদ সৈয়দ জানান, ‘তিন শিশু সন্তানসহ সাগরপথে মালয়েশিয়া উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করি। দালালকে ৪০ হাজার টাকা দিয়েছি। বাকি ২ লাখ টাকা ইন্দোনেশিয়া পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু দালালরা টেকনাফের একটি পাহাড়ে ৫ দিন আটকে রাখে। অবশেষে যাত্রার প্রস্তুতিকালে পুলিশের কাছে ধরা পড়েছি। দালালদের কাছে পাহাড়ে আরো অনেক রোহিঙ্গা আটক রয়েছে।’


ওসি মুহাম্মদ ওসমান গনি জানান,’সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে এক দলালসহ ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। আটক দালালের বিরুদ্ধে মানব পাচারসহ থানায় একাধিক মামলা রয়েছে। আমাদের অভিযান এখনো চলমান রয়েছে।’

Tag
আরও খবর