নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হ্নীলায় ঘরের দেওয়াল ধ্বসে পরিবারের ৪সদস্য হারানো ব্যক্তিকে কোস্ট ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান

হ্নীলায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ভারী বৃষ্টিতে বাড়ির দেওয়াল ধ্বসে ৪জনকে হারিয়ে নিঃস্ব হওয়া ব্যক্তিকে আর্থিক অনুদান দিয়েছে এনজিও সংস্থা কোস্ট ফাউন্ডেশন।


১৮ নভেম্বর (শনিবার) রাত ৭টায় হ্নীলা দরগাহ ষ্টেশনস্থ ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই সময় হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন, টেকনাফ উপজেলা গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট এর সভাপতি তারেক মাহামুদ রনি, কোস্ট ফাউন্ডেশন এর পরিচালক (কোর প্রোগ্রাম) তারিক সাঈদ হারুন, সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, হ্নীলা ইউপির ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমেদ, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম, উর্ধ্বতন কর্মকর্তা আশেকুল ইসলাম, মোহাম্মদ ইউনুস, আহাম্মদ উল্লাহ, কোস্ট ফাউন্ডেশনের মাইক্রো ক্রেডিট প্রকল্পের হ্নীলা অফিস ইনচার্জ মোঃ শহীদসহ গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

C 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

উল্লেখ্য,গত ১৭নভেম্বর রাতের প্রথম প্রহরে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিতে হ্নীলা মরিচ্যাঘোনার মৃত ঠান্ডা মিয়ার পুত্র ফকির আহমদের নবনির্মিতব্য মাটির দেওয়াল ঘরের একাংশ ধ্বসে তার স্ত্রী, ১ ছেলে, যুবতি ২ মেয়ে নিহত হয়। এতে তারা ঘটনাস্থলে মারা যায়। সবাইকে হারিয়ে বৃদ্ধ ফকির আহমদ এখন নিঃস্ব ও মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।


কোস্ট ফাউন্ডেশনের মাইক্রো ক্রেডিট প্রকল্পের হ্নীলা অফিস ইনচার্জ মোঃ শহীদ জানান, নিহতরা আমাদের গ্রাহক ছিল। তাদের বীমা মৃত্যু দাবীসহ ১লাখ ১৬হাজার প্রায় ৪শ টাকা ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রদান করা হচ্ছে। ইতিপূর্বে ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্থ ১হাজার ৭শ ৫০টি পরিবারকে কোস্ট ফাউন্ডেশন নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে। 

Tag
আরও খবর