নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জিম্মি দশা থেকে ৫ দিন পর ২ লাখ টাকা মুক্তিপণে ফিরেছে ৫০ বছরের বৃদ্ধ

টেকনাফের বাহারছড়া মাথাভাঙা পাহাড়ের ঢালে

নিজস্ব পানের বরজে কাজ করতে গিয়ে সংঘবদ্ধ অপহরণ চক্রের হাতে অপহৃতের দীর্ঘ পাঁচ দিন পর ২লাখ টাকা মুক্তিপণ প্রদান করে জিম্মি দশা থেকে পরিবারের কাছে ফিরছে বৃদ্ধ কৃষক মো.সোনালী(৫০)। তিনি স্থানীয় মাথাভাঙা এলাকার মৃত নাজির হোসেনের ছেলে।স্বজনদের কাছে পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন, শরীরের লাথি ঘুষির প্রচন্ড আঘাত রয়েছে।



জানা যায়, সোমবার (২৩ অক্টোবর) বিকাল ৪টার দিকে বড়ডেইল বন অফিস হয়ে পাহাড় থেকে নেমে আসেন অপহৃত বৃদ্ধ। এসময় ডাকাতদের দাবিকৃত ২লাখ টাকা মুক্তিপণের টাকা সরাসরি হাতে বুঝিয়ে দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। ভয় ও ঝুঁকি নিয়ে বৃদ্ধের এক আত্মীয় গহীন পাহাড়ে ভেতর থেকে অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসেন।



ফিরে আসা ভিকটিম সোনালী জানান,পাহাড়ের পাদদেশে এসে কয়েকজনের সশস্ত্র ডাকাত দল তাকে পানের বরজে ঢুকে টেনেহিঁচড়ে গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে মুক্তিপণের জন্য পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দিতে মোবাইল নাম্বার চাইলে মুখস্থ না থাকায় বলতে না পারায় অমানুষিক নির্যাতন করে।ডাকাত দল পরে তার বিভিন্ন আত্মীয়দের নাম জিজ্ঞেস করে বৃদ্ধের এক আত্মীয়ের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এবং মুক্তিপণ চায়।


৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, আজ বৃদ্ধ মো. সোনালী কাল আরেকজন এভাবেই চলতে থাকলে নিরাপত্তা কে দিবে? এভাবেই চলতে থাকলে কয়েক দিন পর রাস্তা থেকে তুলে নিয়ে যাবে তারা। এসব অপরাধ নির্মূলে প্রশাসনের তৎপরতা ও কঠিন অভিযান দরকার বলে জানান এই ইউপি সদস্য। এছাড়া প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তাও কামনা করেন তিনি। তিনি আরো বলেন, ভিকটিমের পরিবার বাড়িঘর জমিজমা বন্ধক রেখে ২লাখ টাকা জোগাড় করছে। এভাবে চলতে থাকলে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়বেও বলেও জানান তিনি।


এছাড়া গতকাল একই ইউপির ৯নং ওয়ার্ড থেকে স্থানীয় আব্দুর রহমানের ছেলে আবুল হাসেম(২২) নামের একজনকে বাড়ি থেকে বের হয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ধরে নিয়ে যায়। দীর্ঘ ২৪ ঘন্টা পর ৪লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো ইলিয়াস, সে এখনো অপহরণকারী চক্রের হাতে জিম্মি রয়েছে বলে জানা গেছে।

Tag
আরও খবর