নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সেন্টমার্টিনগামী স্পিডবোট ডুবে সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যু

কক্সবাজারে টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি স্পিডবোট নাফ নদীতে ডুবে গেছে। এ ঘটনায় ফিরোজা বেগম (৫৫) নামের সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক এক নারী সদস্য মারা গেছেন। এছাড়া নদী থেকে ভাসমান অবস্থায় পর্যটকসহ ২৩ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।


শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটের নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় ঘটনাটি ঘটে।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


মারা যাওয়া ফিরোজা বেগম টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক নারী ইউপি সদস্য ছিলেন।


নদী থেকে উদ্ধার হওয়াদের মধ্যে ১৭ জন পর্যটক ও ৫ জন স্থানীয় বাসিন্দা। এছাড়া অপর দুইজন স্পিডবোটের চালক ও সহকারী। তাৎক্ষনিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।





স্থানীয় জেলে ও উদ্ধার হওয়াদের বরাতে ইউএনও আদনান চৌধুরী বলেন, আজ দুপুর সোয়া ১২টার দিকে টেকনাফ থেকে পর্যটকসহ ২২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট সেন্টমার্টিনের উদ্দ্যেশে রওনা দেয়। স্পিডবোডটি নাফ নদীর নাইক্ষ্যংদিয়া পয়েন্টে পৌঁছলে বড় ঢেউয়ের আঘাতে উল্টে যায়। এতে স্পিডবোটে থাকা যাত্রীরা নদীর পানিতে পড়ে যান। পরে খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল এবং স্থানীয় জেলের ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসতে থাকা লোকজনকে উদ্ধার করে। পরে তাদের সেন্টমার্টিনের উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাবেক ওই নারী ইউপি সদস্যকে মৃত ঘোষণা করেন। উদ্ধার অন্যদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


তিনি আরও জানান, মারা যাওয়া নারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর