নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে স*ন্ত্রাসী হামলায় মাদ্রাসা শিক্ষক স্বপরিবারে গুরুত্বর আহত : ৯৯৯ এ কল দিয়ে উদ্ধার

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউপি’র ৯নং ওয়ার্ডের বাঘঘোনা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আবদুল মাজেদ নামের এক মাদ্রাসা শিক্ষক তার ও পরিবারের ওপর হামলার অভিযোগ উঠছে।


গুরুতর আহত আবদুল মাজেদ ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।


এবিষয়ে গুরুতর আহত একই এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মাদ্রাসা শিক্ষক আব্দুল মাজেদ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


থানায় দেওয়া অভিযোগের সুত্র ধরে বাদী আবদুল মাজেদ জানান, রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে, আমার বসতবাড়িতে কাজ করছিলাম, এমতাবস্থায় পূর্বের জমি সংক্রান্ত বিরোধের জেরে মমতাজ মিয়া, মোবারক, মোঃ ফয়সাল, শাকিল, কলিম উল্লাহ, কেফায়েত উল্লাহ গংরা দা, কিরিচ, লাঠি, ও লোহার রড নিয়ে সংঘবদ্ধ এক ভূমিধস্যু বাহিনী পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়, এসময় শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে মাটিতে ফেলে দেয়, পরে আমার স্ত্রীকেও গুরুতর জখম করে, এবং তার গলায় থাকা ১ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় বিবাদীরা মামলা বা থানায় অভিযোগ করলে প্রাণে মারার হুমকিসহ বসতবাড়ি জ্বালিয়ে দিয়ে উচ্ছেদ করবে বলে ভয়ভীতি প্রদর্শন করে। তাৎক্ষণিক ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আমাদেরকে উদ্ধার করে। পরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। বর্তমানে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি, যেকোনো মুহুর্তে তারা আমাদেরকে হামলা বা হত্যার মতো ঘটনা ঘটাতে পারে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনের কাছ থেকে সহযোগিতা ও আসামিদেরকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।


স্থানীয় ইউপি সদস্য মোঃ ইলিয়াছ বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিলো, আমি বিভিন্ন সময় সমাধানের চেষ্টা করেছিলাম, তারা মানেননি। আজ আবদুল মাজেদকে মারধর করেছে বলে শুনেছি। যেহেতু আদালতে মামলা চলমান।


এ বিষয়ে টেকনাফ মডেল থানার এসআই আবু ছায়েদ জানান, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তারা উভয়ে আত্মীয় স্বজন, মূলত জমির সংক্রান্ত নিয়ে ঘটনা ঘটছে এবং উভয়পক্ষকে কোনো ধরনের সংঘাত না করার জন্য নিষেধ করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর