নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক-১

টেকনাফের ঝিমংখালী মিনাবাজার এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।


আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড ঝিমংখালী মিনা বাজারের মোঃ ইসমাইলের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (৩২)।


কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান,বুধবার (২০ সেপ্টেম্বর) সাড়ে ৩ টার দিকে র‌্যাব-১৫ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী মিনাবাজার এলাকার ঝিমংখালী বাজারের পূর্ব পাশে একটি মার্কেটের পেছনে সেমিপাকা ঘরের ভিতর কতিপয় মাদক কারবারী বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে সর্বমোট ২৬ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এছাড়াও আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই অজ্ঞাতনামা ২/৩ জন মাদক কারবারী পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তি স্বীকার করে।


জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এবং অজ্ঞাত পলাতক মাদক কারবারিরা ইয়াবা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল। তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং নিজেদের হেফাজতে রেখে স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে মর্মে জানা যায়।



তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক অজ্ঞাত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর