নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযানে টেকনাফে অপহৃত ৩ বনকর্মী উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার তিন বনকর্মীকে উদ্ধার করেছেন পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা।


সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবাইর ও রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে হ্নীলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হ্নীলা ইউনিয়নের মোচনীর গহীন বন থেকে তাদের উদ্ধার করা হয়।


উদ্ধারকৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে ২০ বছর বয়সী মো. শাকের, একই এলাকার বকছু মিয়ার ছেলে ৪২ বছরের আবদুর রহমান ও আবদুর শুক্কুরের ছেলে ৪৬ বছরের আবদুর রহিম।


এই তিনজন বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার হিসেবে কর্মরত। এর আগে শুক্রবার বিকেলে মোচনী বিটের নেচার পার্ক পাহারা দেয়ার সময় তাদের অপহরণ করা হয়।


তিন বনকর্মী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি জোবাইর সৈয়দ। অপহৃতদের উদ্ধারে পুলিশের এমন ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারাও।


স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে এই এলাকায় বারবার অপহরণের ঘটনা ঘটলেও মুক্তিপণ দেয়া ছাড়া কেউ ফিরে এসেছে এমন কথা শুনি নাই। এবারই প্রথম আমাদের সবার প্রচেষ্টায় উদ্ধার হয়।


তিন বনকর্মী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি জোবাইর সৈয়দ। অপহৃতদের উদ্ধারে পুলিশের এমন ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারাও। ‘আমাদের সঙ্গে এলাকার লোকজন পুলিশ, বনবিভাগের কর্মকর্তা ও সিপিজির সদস্যরা এত সময়ের মধ্যে মানুষগুলোকে উদ্ধার করেছে, তাই সবাই খুশি।’


উদ্ধার হওয়া মো. শাকেরের বড় ভাই মো. আয়ুব বলেন, ‘অজ্ঞাত ব্যক্তিরা মোবাইলে ফোন করে আমার কাছে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। পুলিশ ও বনবিভাগের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। আমাদের ইউপি সদস্য মোহাম্মদ আলী তিন দিন ধরে তাদেরকে উদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।’


এ বিষয়ে টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘অপহৃত তিন সিপিজির সদস্যকে সবাই মিলে উদ্ধার করতে পেরেছি তাই আল্লাহর দরবারে বিশেষ শুকরিয়া জানাই। তবে তাদের কারা অপহরণ করছে, এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।’

Tag
আরও খবর