নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী মদ ও বিয়ারসহ এক রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী মদ ও বিয়ারসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।


আটককৃত মাদক কারবারী হলেন,টেকনাফ হ্নীলা ইউনিয়নের মোছনী রেজিষ্টার ক্যাম্প ব্লক-ডি, শেড-৭১৭/৫, এমআরসি নং-৩৯৪১৫ এর বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে

আব্দুল হাসিম (৪১)।


কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, শনিবার (২ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় কতিপয় মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল আব্দুল হাসিম নামে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা দুইটি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ধৃত ব্যক্তির নিকট থেকে সর্বমোট ৪৭টি বিদেশী বিয়ার ক্যান (প্রতিটি ক্যানের গায়ে ইংরেজীতে LA CERVEZA ESPECIAL EXTRA LAGER BEER el Diablo SUPER STRONG BREW 12% vol ALC, BREWED AND CANNED UNDER LICENSE OF CASA DEL SOL USA. FOR EXPORT ONLY লেখা আছে) এবং ২৪ টি বিদেশী হুইস্কি কাঁচের বোতল (প্রতিটি বোতলের লেভেলের গায়ে CENTURY BEVERAGE CO., LTD., PRODUCT OF MYANMAR 43% VOL লেখা আছে) উদ্ধার করা হয়।


র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই অজ্ঞাতনামা ২/৩ জন মাদক কারবারী পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তির নিকট থেকে জানা যায়। আটককৃত মাদক কারবারী জানায়, সে এবং অজ্ঞাত পলাতক আসামী বিদেশী বিয়ার ও বিদেশী হুইস্কি বেশি দামে বিক্রির উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল। তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত বিয়ার ক্যান ও হুইস্কিসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে মর্মে জানা যায়।


তিনি আরো জানান, উদ্ধারকৃত বিদেশী বিয়ার ও মদসহ ধৃত ব্যক্তি এবং অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর