নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কেফায়েত উল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মহেশখালীয় পাড়ার মৃত ফরিদ সওদাগরের ছেলে এবং পেশায় বিদ্যুৎ মিস্ত্রি।


শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ পৌরসভার ইসলামাবাদে তার বোনের বাসায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নিহত ভিকটিমের মামা মো. নেওয়াজ।


তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত মো. কেফায়েত উল্লাহ (৩০) একজন বিদ্যুৎ মিস্ত্রি। সে শনিবার সন্ধার দিকে টেকনাফের ইসলামাবাদ তার বোনের বাসায় বিদ্যুৎ লাইনে কাজ করতে যায়।



বিদ্যুৎ লাইনে কাজ করার এক পর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে মো. কেফায়েত উল্লাহ সিটকে পড়ে যায়। পরবর্তীতে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার বলেন, এব্যাপারে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।

Tag
আরও খবর