নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে মাদক সেবনের টাকা না পেয়ে সন্তানের হাতে পিতা খুন

কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে মো. পারভেজ (২২) নামের এক যুবক মাদক সেবনের টাকা না পেয়ে বসত-বাড়িতে ঢুকে তার পিতাকে ছুরিকাঘাত করে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।


নিহত ব্যক্তি হলেন-টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মৌলভীপাড়ার ঠান্ডা মিয়ার ছেলে বশির আহমদ (৫০)।


মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মৌলভী পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান।


স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, নিহত বশির আহমদের সাথে তার বড় পুত্র সন্তান মো. পারভেজ নেশার টাকার জন্য প্রায় সময় ঝগড়া করতো বলে জানা যায়।


সর্বশেষ মঙ্গলবার মো. পারভেজ আবারো টাকা চাইতে গেলে টাকা না পেয়ে তার পিতার সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।ঘটনার এক পর্যায়ে বসত-বাড়ির ভেতরে ঢুকে বশির আহমদকে ছুরিকাঘাত করে তার পিতাকে খুন করেন। এ ঘটনার পর আমি পুলিশকে ঘটনাটি অবগত করেছি।


এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত ওসি) নাসির উদ্দীন মজুমদার জানান,টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মৌলভীপাড়া এলাকা থেকে বশির আহমদকে তার সন্তান মো. পারভেজ ছুরিকাঘাত করেন। ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থলে গেলে মো. পারভেজ পালিয়ে যায়। তবে আমরা তাকে আটক করার অভিযান অব্যাহত রেখেছি। লাশটি উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর