নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফ বাহারছড়ায় স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে অপহরণ!

স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়েছেন দশম শ্রেনীর এক ছাত্রী। শুধু তাই নয় অপহরণের পাঁচদিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি সেই ছাত্রী। এতে পরিবারে উদ্বেগ দেখা দিয়েছি। এমন অভিযোগ করেছেন ওই ছাত্রীর পরিবার।


গত (২৩ আগষ্ট) বুধবার সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় অপহরণের এই ঘটনাটি ঘটেছে । এ ঘটনায় পরদিন সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ছাত্রীর বাড়ি একই ইউনিয়নের নোয়াখালী পাড়া গ্রামে।



এতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নুর আহমদের পুত্র হোসেন আলী, সরওয়ার, হেলাল, মনোয়ার , মোঃ রাসেল সহ অজ্ঞাত ৩/৪ সহ তাদের সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে।


অভিযোগ সূ্ত্রে জানা যায়, মারিশবনিয়া এস’ই’এস’ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী উম্মে সাইকা (১৭) কে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো হোসেন আলী। এই বিষয়ে হোসেন আলীর পরিবারকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি তারা। বুধবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাহারছড়া ইউপির ৮নং ওয়ার্ড এলজিইডি সড়কের কচ্চপিয়া বড় কবরস্থান সংলগ্ন এলাকায় বখাটে হোসেন আলী ও তার সহযোগী ওই ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়।


এদিকে অপহণের পাঁচদিন পরও মেয়ের কোনো খোঁজ না পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন অপহ্নত ছাত্রীর মা ফরিদা বেগম। তিনি জানান, বুধবার বিকালে আমার মেয়েকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নেয় হোসেন আলী ও তার সহযোগীরা। এখনও পর্যন্ত আমার মেয়ের কোনো খোঁজ খবর পাই নাই। থানায় অভিযোগ করেছি।



পুলিশ বলছে, তারা গুরুত্ব সহকারে দেখছে। বর্তমানে ভিকটিম পরিবারকে বিভিন্ন ভাবে হুম ধমকি দিয়ে যাচ্ছে অপহরণকারী হোসেন আলীর পরিবার। তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এবিষয়ে উপজেলা প্রশাসনের কাছে অপহৃত ছাত্রী উদ্ধার ও পরিবারকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।


বাহারছড়া ইউপির ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি ঘটেছে সঠিক। তবে এলাকার ঘটনা হিসেবে মিমাংসার চেষ্টা করছি।


এবিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুশিউর রহমান বলেন, অভিযোগ হাতে পায়নি। যদি অভিযোগ হাতে পেলে দ্রুত মেয়েটিকে উদ্ধার করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Tag
আরও খবর